এক এক সময় প্রকৃতি এক এক রুপ ধারন করে।শীত কালে এক রুপ আবার বর্ষা কালে আরেক রুপ।নিজেকে ভাগ্যবান বলতেই হচ্ছে সমুদ্ররের ভয়ংকর রুপ দেখার সুযোগ না হলেও, এবার সেন্টমার্টিন ছিলাম পূর্ণিমার সময়।সেন্টমার্টিনে সব চাইতে ভাল লাগে প্রত্যেক হোটেলের সামনেই সমুদ্রের পার থাকার কারণে মানুষ জন খুব একটা বেশি থাকে না।হোটেল থেকেই সমুদ্র দেখা যায় ,এমন কি তার গর্জন ও শুনা যায়।
চাঁদ যখন উঠছিল পানিতে চাঁদের ছায়া .....পাংখা হবার মত।রাত দশ টার দিকে সমুদ্রের পারে গেলাম ।কাকে কাকে জানি ফোনে সমুদ্রের গর্জন ও শুনালাম
।রাত বাড়ার সাথে সাথে পুরা দ্্বীপ টা চাঁদের আলোয় আলোকিত হয়ে গেল।প্রচন্ড বাতাস আর সাথে সমুদ্রের গর্জন।ওওওও.....সাথে আরো ছিল আঞ্চলিক গান আর একতারার শুর।তখন কার অনুভূতি টা আমি ছবি বা লিখে প্রকাশ করতে পারব না।
তবে কাউকে যে মিস করছিলাম না তা কিন্তু নয়(আম্মাআআ)
এবার টেকনাফের রাস্তা আগের তুলনায় অনেক ভাল ছিল।ভাড়া ও আগের তুলনায় কিছুটা বেড়েছে।
---------------------------------
[link|http://www.somewhereinblog.net/sabbirblog/post/21940| bvwi
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


