কিন্তু ঐ যে রাস্তার মোড়ের মেয়েটা যে কাথা জড়িয়ে তার বাচ্চা টাকে শীতের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে।আর বুড়ো লোকটা একটা কাথা দিয়ে হাত মুখ ঢেকে কোনমতে ঘুমানোর চেষ্টায় থাকে ।বাচ্চা ছেলে গুলো খালি পায়ে কিভাবে থাকে??রাস্তার মোড়ে মোড়ে ,রেল স্টেশনে কত মানুষ শীতের সাথে লড়াই করে....
এদের দেখে রাশেদের মনটা যানি কেমন করে উঠে।কিছু করতে ইচ্ছে করে যে তাদের জন্য।কিন্তু কি এক লজ্জা,শংকা নাকি সৎ সাহসের অভাব তার সামনে এসে দাড়ায়....
কোন প্রতিষ্ঠানের মাধ্যমে না,কাউকে বাসায় কাপড় নিতে ও সে আসতে বলবে না।রাশেদের ইচ্ছা হয় নিজ হাতে রাস্তার মোড়ে মোড়ে শীতে কষ্ট পাওয়া মানুষ গুলো কে কাপড় পৌঁছে দিতে।
মানুষ হয়ে কি সে আরেক জন মানুষের পাশে দাড়াতে পারবে না??যে যাই বলুক,যত কথায় তাকে শুনতে হয়,যত লজ্জায় লাগুক ...
এই লজ্জা তাকে কাটিয়ে উঠতেই হবে।মানুষের পাশে দাড়ানোর জন্য যে সৎ সাহসের প্রয়োজন তাকে যে তা অর্জন করতেই হবে...
রাশেদ কি পারবে মানুষের মত মানুষ হতে???
---------
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







