somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসার বাংলাদেশ

২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ। শব্দটার মধ্যে অনেক আবেগ জড়িত। আগে অন্যান্য তরুণের মতো দেশকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু দেশের বাইরে পা রাখার পর যখন compare জিনিসটার সাথে পরিচয় হলো তখনই বুঝতে পারলাম আমাদের এ ভালবাসা কপট। আমরা ভালবাসি দেশকে না নিজেকে। যেই দেশে হবু চন্দ্র রাজার গবু চন্দ্র মণ্ত্রী সেই দেশ নিয়ে স্বপ্ন না দেখাই কি সঠিক না?

আমি অনেক চিন্তা করে দেখছি, যদি দেশকে ভাল না ই বাসি তাহলে মাঝেমধ্যে মন খারাপ হয় কেন? এর যথোপযুক্ত সমাধান হলো বাবা, মা, ভাইবোন, বন্ধুবান্ধবের কথা ভীষণ ভাবে মনে পড়ে। তাহলে এখানেও দেশ নাই।

আসলে যারা দেশে থাকি তারাও বা কতটুকু দেশকে ভালবাসি? ভালবাসার কথা বললেই হয়তো শুরু হয়ে যাবে ১৯৭১ সালের যুদ্ধের কথা। কিন্তু বেচে থাকার জন্য প্রতিনিয়ত যে যুদ্ধ করতে হচ্ছে সে কথা কে মনে রাখবে। ১৬ ডিসেম্বর এখন স্বীয় মযাদা হারিয়ে শুধুমাত্র লালসবুজ পোশাকের আর মুক্তিযোদ্ধাদের ( তাও আবার রাজনৈতিক দলগুলোর নিজস্ব ) সংবদ্ধনার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে । কেউ কি কখনো চিন্তা করে দেখেছি দেশের জন্য কিছু করি?

কিছু ই না করতে পারি অন্তত ঠিকমত ট্যাক্স শোধ করি। ট্যাক্স! শব্দটার সাথে আমরা সম্ভবত পরিচিত না ! /:) আর দিয়েই বা কি লাভ? যখন মন্ত্রী সেই আবুল হোসেন, একবার যোগাযোগ আর একবার টেলিযোগাযোগ, সততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন আর করবেনও। তাদের পকেট ভরার থেকে টাকা নিজের কাছে থাকা ভাল। দরকার নাই ট্যাক্সের টাকার ওভারব্রিজের, হয়তো কোন পঙ্গু মুক্তিযোদ্ধা বসে ভিক্ষা শুরু করবে আর কোন রাজাকার হয়ত পতাকা ওড়াতে ওড়াতে নিচ দিয়ে যাবে। সরকারি কোন প্রজেক্ট মানেই কে কত টাকা চুরি করতে পারে তার প্রতিযোগিতা। আবুল হোসেনের জন্য দুঃখ হয় বেচারা ঠিকমত মারতে পারল না বিশ্বব্যাংকের জন্য। এরকম আরও কত আবুল যে আছে তার ইয়ত্তা নেই। এগুলোর হিন্দি ভাষায় চুল টাও ছেড়ার ক্ষমতা আমাদের নেই। এদের ব্যাকআপে আছে আবার পুলিশ। সরকারের এই প্রজাতিটা যে কেন আছে এইডা আল্লাহমাবুদ ছাড়া কেউ জানে না। এদেরকে সরকারি দলের মদদ আর বিরোধী দলকে ( যেই ক্ষমতায় থাকুক ) পিটান ছাড়া আর কোন কাম করতে দেখি না।

আসলে দুই পরিবারের নিলজ্জ মারামারি দেখতে দেখতে আমি ক্লান্ত। আমরা জনগণ রাস্তায় দাড়ানো নিশিকণ্যাদের মত। ৫ বছর ক্ষমতার দাপটে যেই আসুক আমাদের ভোগ করবেই। বলতে পারি না আমার অধিকার। তাই আমি আর স্বপ্ন দেখি না। তবে কষ্ট পাই যখন দেখি মাত্র ১ টা মোবাইলের জন্য খুন হচ্ছে সেরা বিদ্যাপীঠের মেধাবী কোন ছাত্র। তার বাবা মার চোখের দিকে তাকানোর ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু ই আকুতি পশুগুলোর কাছে দেশকে যত পারিস ধষণ কর শুরু আমার ভাইগুলোকে ছেড়ে দিস।

আমার স্বপ্নগুলোর মৃত্যু ঘটেছে। এর জন্য আমি দায়ী নই।

সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×