ঘুমন্ত জীবন জেগে উঠে কিছু মৃত্যুতে, উল্টো পথে হাটা দেয় জন্মের তাগিদে।
পথের বাঁকে দেখা মেলে এক নাগরদোলার যার ঘূর্ণন কেবল শূন্যে মেলায়।
বয়স্ক শালিক খাদ্যের খোঁজে যায়, দক্ষ হাতের নিশানায় মগডালে বাধা কোন সুখী ঘর ভেঙ্গে যায়।
কিছু রাত জমে থাকে, অপেক্ষায় অপেক্ষায় একদিন ভোর হয়ে যায়।
কাকের মৃত ডিম ফুটে কোকিল গান গায়..

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


