খোলা মাঠে ছুড়ে দেওয়া বুমেরাং বাতাস কেটে ভাসে।
থেঁতলে যাওয়া দেহের রক্তিম হিমোগ্লোবিন চোখে কাটা লাগে।
নিজের লাভে করা ধ্বংস শুধু সৃষ্টি দেখে।
ক্ষমতার মুকুট কাঠের পায়ে ভর করে সিংহাসনে বসে, সবুজ মুছে দিয়ে কিছু ধোঁয়াটে রঙে আধার নামে।
প্রান শূন্য দেহ মাটি চাপা পরে, চিৎকার এর শব্দ যন্ত্রের সামনে নীরবতা পালন করে।
মানবতার মৃত্যুতে পশুর মাঝে মানবতার দেখা মেলে।
ছুড়ে দেওয়া ধ্বংস বুমেরাং হয়ে ফিরে, পৃথিবীর কেয়ামত কিস্তিতেই আসে।..

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


