নাগরিক জানালায় দীর্ঘশ্বাস,
ছুতে পারে না তারে সজীবতার শীতল বাতাস।
বাধা হয়ে দাঁড়ায় কিছু প্রাণহীন ইটের দালান।
মুক্ত পাখি যখন নিজেরে বন্দী করে খুপরি ঘরে,
স্বাধীন আকাশ তখন রঙ হারায় স্বাধীন দেশে।
মনের নিষ্প্রভতা ভুলে মনোযোগ চলে বহিরাবরণ সাজাতে।
দামী পারফিউম এর উৎকট গন্ধে শ্রমের ঘাম বেহিসাবেই ঝরে।
প্রাপ্য যা ছিলো তা সহানুভূতির নামেই মেলে।
চারিপাশের নাগরিক পাপ কাটিয়ে এই শহরে বৃষ্টি নামে, শুধু স্নিগ্ধতা বদলে বৃষ্টির জল বেয়ে কিছু অম্লীয় অভিশাপ ঝরে..
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


