somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যা দেখছি তাতে মনে হচ্ছে ইন্ডিয়াই জিততে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ২০১১

৩১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের বিশ্বকাপটা আমার ধারণা মতে সম্ভবত ইন্ডিয়ার ঘরেই যাচ্ছে ৷ ইন্ডিয়া সব সময়ই নিজেরদের মাটিতে বাঘের বাচ্চা,যদিও সেই বাঘটি দেশের গন্ডি পেরোলে আর বিড়ালও থাকে না ক্ষেত্রবিশেষে ! =p~ বিশ্বকাপটা উপমহাদেশের বাইরে হলে আমি ইন্ডিয়াকে গোনায় ধরতাম না কিন্তু এখন সব কিছু মিলিয়ে মনে হচ্ছে ধনীর হাতেই যাচ্ছে বিশ্বকাপের ট্রফিটা ৷ নিজেরদের মাঠের সুবিধা নেয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার ধারেকাছেও কখনই কেউ নেই,এক্ষেত্রে শ্রীলংকা হতে পারত শক্ত প্রতিদ্বন্দী কিন্তু বর্তমান শ্রীলংকা দলের অবস্থা তেমন আশাজাগানিয়া না আর ধ্বজভঙ্গ পাকিস্থানের কথাত বাদই দিলাম ৷ হোম গ্রাউন্ডের বাইরে ইন্ডিয়ার সব থেকে বড় সুবিধা যেটা তা হলো বর্তমানের পরতি ফর্মের অস্ট্রেলিয়া,নিকট অতীতে ইন্ডিয়াকে নিজেদের মাটিতে চ্যালেঞ্জ জানানোর মত ক্ষমতা সম্ভবত কেবলমাত্র অস্ট্রেলিয়ারই ছিল ৷ সাউথ আফ্রিকা সবসময়ই চোকার,সাথে যোগ হবে উপমহাদেশের স্পিনিং ট্রাকে তাদের স্বভাবচরিত ভোগান্তি ৷ ইংল্যান্ডের বর্তমান দলটা খারাপ না,তবে তাদেরও উপমহাদেশের মাটিতে পারফরমেন্স তেমন ভালো না আর বর্তমান দলটির বোলিং লাইনআপও আমার কাছে খুবই সাধারণ মনে হয়েছে ৷ বাংলাদেশ,নিউজিল্যান্ডের দৌড় সম্ভবত কোয়ার্টার ফাইনাল পর্যন্তই ৷ এই জিনিসগুলো বিবেচনা করার পাশাপাশি আমি বিশ্বকাপে দলগুলো ভাগ হওয়া দুটো গ্রুপ নিয়ে একটু কাটাছেড়া করলাম,তাতেও দেখলাম শেষ পর্যন্ত ইন্ডিয়াই বেরিয়ে আসে ৷ সেটা নিচে তুলে ধরলাম

গ্রুপ পর্যায় :
//গ্রুপ এ : এই গ্রুপের শীর্ষে থাকবে শ্রীলংকা,সব থেকে ভাইটাল ম্যাচ হলো অস্ট্রেলিয়া-শ্রীলংকার মধ্যকার ম্যাচটি ৷ হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে যেখানে শ্রীলংকারই উতরে যাওয়ার সম্ভাবনাই দেখি বেশি ৷ দ্বিতীয় অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া,তৃতীয় আমার ধারণা অনুযায়ী পাকিস্তান আর চারে থাকবে নিউজিল্যান্ড ৷ তবে নিউজিল্যান্ডও তৃতীয় স্থানে আসতে পারে যদিও সেটা আসলে পরবর্তী রাউন্ডকে তেমন একটা অ্যাফেক্ট করে না ৷

তাহলে এ গ্রুপে ক্রম দাড়ালো শ্রীলংকা-অস্ট্রেলিয়া-পাক/কিউই-পাক/কিউই

//গ্রুপ বি : এই গ্রুপের শীর্ষে থাকবে ইন্ডিয়া;যার জন্য ইন্ডিয়া-সাউথ আফ্রিকা, ইন্ডিয়া-ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ ৷ ইন্ডিয়া-ইংল্যান্ড ম্যাচে ইন্ডিয়ার জিততে খুব একটা অসুবিধা হওয়ার কথা না,ইন্ডিয়া-সাউথ আফ্রিকা ম্যাচ ভালো জমতে পারে যদিও শেষ পর্যন্ত ইন্ডিয়াই জিতবে বলে আমার ধারণা ৷ সাউথ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে আমার বেট সাউথ আফ্রিকার পক্ষে,যদিও উভয় দলেরই ব্যাটিংটা শক্তিশালী কিন্তু আফ্রিকার শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে ইংল্যান্ডের বোলিংটা একদমই সাধারণ মানের ৷ চতুর্থ স্থানের জন্য বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি গুরুত্বপূর্ণ যেখানে হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে আমার বিশ্বাস বাংলাদেশ উতরে যাবে ৷

এ গ্রুপের ক্রম দাড়ালো ইন্ডিয়া-আফ্রিকা-ইংল্যান্ড-বাংলাদেশ/ইন্ডিজ

কোয়ার্টার ফাইনাল :
//শ্রীলংকার সাথে তাদেরই মাটিতে খেলা পড়বে বাংলাদেশ/ইন্ডিজ এর যেখানে শ্রীলংকার জয়ই খুব স্বাভাবিক ৷
//অস্ট্রেলিয়ার সাথে খেলা পড়বে ইংল্যান্ডের যেখানে আমার মনে হয় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াই জিতবে ৷
//পাকি/কিউই এর সাথে খেলা পড়বে আফ্রিকার যেখানে যেই হোক না কেন আফ্রিকাই সম্ভবত জিতবে ৷
//ইন্ডিয়া হোম গ্রাউন্ডে খেলবে পাকি/কিউই এর সাথে,এই ম্যাচ ইন্ডিয়া আরো সহজেই জিতবে বলে ধারণা করি

সেমি ফাইনাল :
// শ্রীলংকা কলম্বোতে খেলবে আফ্রিকার সাথে,যেখানে হোম গ্রাউন্ড আর চোকার আফ্রিকানদের স্পিনে দুর্বলতার কারণে আমার বেট শ্রীলংকার পক্ষে
//ইন্ডিয়া মোহালিতে খেলবে অস্ট্রেলিয়ার সাথে,পরতি ফর্মের অস্ট্রেলিয়া দল আর হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে ইন্ডিয়া জিতার সম্ভাবনাই বেশি

ফাইনাল :
ইন্ডিয়া মোম্বাইতে খেলবে শ্রীলংকার বিপক্ষে ৷ নিজের মাঠ,নিজের দর্শকের সাথে বাড়তি সুবিধা হিসেবে থাকবে সাধারণ মানের একটা শ্রীলংকা দল তাই শেষ পর্যন্ত ধনীর হাতেই ট্রফিটা দেখতে পাই !

তবে আমার চিন্তা অন্যখানে,ইন্ডিয়া যদি কোনভাবে বিশ্বকাপ জেতে তাহলে সব থেকে বড় যন্ত্রণা যা হবে তা হলো আগামী কয়েক বছর ইন্ডিয়ান মিডিয়ার তোড়ে টেকা বড্ড দায় হবে ! :D :|
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০৫
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×