বাংলাদেশের খেলার সময় কুফা নাম্বার ওয়ান শামীম চৌধুরীকে দেখতে চাই না
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যাপারটা লক্ষ্য করছি সেই ছোট বেলা থেকেই,বিশেষ করে মালয়েশিয়ার আইসিসি ট্রফিতে খুব ভালো করে চোখে পরেছিল ৷ সেবার খেলা দেখার কোনো উপায় ছিল না,তাই বাংলাদেশ বেতারই ছিল একমাত্র অবলম্বন ৷ প্রতিটা মুহূর্ত যে কতটা উৎকন্ঠায় কাটাতাম সেটা বলে বুঝাতে পারব না ৷ কিন্তু এই লোকটা যখনই একদমই অপ্রোজনীয় ইংরেজি কমেন্ট্রি দিতে আসত তখনই কিছু না কিছু একটা ঘটতই ৷ দেখা যেত বাংলাদেশ ব্যাটিংয়ে থাকলে উইকেট পরেছে আর ফিল্ডিংয়ে থাকলে হয় ক্যাচ মিস হবে না হলে আম্পায়ার আউট দিবে না আর না হলে ওই সময়টা বাংলাদেশী বোলাররা সুবিধা করতে পারবে না ৷ এমন না যে একটা দুটো ম্যাচে এমন হত,সবগুলো ম্যাচেই সে যখনি কমেন্ট্রিতে আসত খারাপ কিছু না কিছু একটা হতই;তাই পরবর্তিতে এই লোকটা আসলেই আমরা আট-দশ মিনিটের জন্য আর কমেন্ট্রি শুনতাম না ৷ ওই সময়টাতে মনে প্রাণে দোয়া করতাম শামীম চৌ. যেন কমেন্ট্রিতে না আসে ! সময় গড়াল,ব্যাপারটা যে শুধু মাত্র ওই আইসিসি ট্রফির জন্যই ছিল এমন না,দেখলাম লোকটা আসলেই বাংলাদেশ দলের জন্য কুফা ৷ তার বিধ্বংসী স্পেলগুলোতে সে বাংলাদেশের সহজে জেতা যেত এমন অনেক ম্যাচও কঠিন করে তুলত বা হারিয়ে দিত ! যে যাই বলেন না কেন আমি ভাই সুপারস্টিশাস মানুষ,শামীমকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না ! তাই বিশ্বকাপে এই কুফাটাকে দেখতে চাই না,আসেন এর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলি !
কুফা শামীম তফাৎ যাও
বাংলাদেশকে জিততে দাও

!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন