সবাই যখন জীবন সাজাতে মরিয়া হয়ে ছুটছে
আমি তখন মনের অতল গভীরে নিজেকে খুঁজে বেড়াচ্ছি ।
স্বপ্ন সবারই থাকে কারো বেশী কারো কম
আমার কতটুকু তাই বুঝতে এখনো বাকি ।
অস্তিত্ব হীন আমার আমিকে যত খুঁজি এই নিষ্প্রাণ নগরীতে নিজেকে একা পেয়েছি
হাত ধরে স্বপ্ন পূরণ করার মানুষ কই সব স্বার্থের কারনে কাছে আসা আরকি ।
জীবনের গতিবিধি ও বদলে গেছে তাই কথার ধরণ ও পাল্টেছে
একটু এদিক থেকে ওদিক হলেই কেউ কারো নই আমরা ।
সবকিছুই আজ শান্ত ভীষণ
অস্তিত্ব হীন আমার কোলাহল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


