somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখ কথন: আজ, কাল নয়

২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই জীবন থেকে কিছু না কিছু চাই, কেউ কেউ কিছু অর্জন করতে চাই, কেউবা অভিজ্ঞতা লাভ করাটাকে গুরুত্ব দেই, আবার কেউবা সম্পর্ককে প্রাধান্য দেই। আমরা যা চাচ্ছি তা পেতে পারি যদি তার জন্য আমরা কঠোর পরিশ্রম বা চেষ্টা করি। আমরা অনেকেই জানি আমরা কি চাই কিন্তু তা অর্জন করতে হলে কি করতে হবে তা জানি না।

এখন প্রশ্ন হচ্ছে কিভাবে জানা যাবে?

আমরা বই পড়তে পারি, ইলেক্ট্রনিক বই ও পড়া যেতে পারে, আমরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারি, ব্লগ পড়তে পারি, আমরা যা চাচ্ছি ইতিমধ্যে যারা তা করতে পেরেছে তাদের সাথে আলাপ করতে পারি, সংবাদপত্র পড়া যেতে পারে, সোজা কথা হলো জ্ঞান অর্জন করতে চাইলে পথের অভাব নেই।

জ্ঞান আহরন করাটা যতটা না গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো জ্ঞানটা কে বাস্তবে একটু একটু করে প্রয়োগ করা।

আমরা যখনই সময় পাচ্ছি তখনই কিছু না কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছি জীবনটাকে আরেকটু কিভাবে সফল আরেকটু কিভাবে ভালো করব তার জন্য। এই সুযোগ টা যে পাচ্ছি এই জন্যে আমরা ভাগ্যবান এবং এটা খুবই সুন্দর একটা ব্যাপার। কিন্তু কখনও কখনও ভবিষ্যৎ‍‌ এর জন্য প্রবল প্রচেষ্টা করতে গিয়ে আমরা এতটাই নিযুক্ত হয়ে যাই যে বর্তমান জীবনটাকেই উপভোগ করতে ভুলে যাই।

ভালো একটা ভবিষ্যৎ‍‌ এর ভাণ্ডার গড়াতে আমরা এতটাই মত্ত হয়ে যাই যে বর্তমানের ছোটো ছোটো আনন্দগুলো থেকে নিজেদের বঞ্চিত করি। সবসময় আমাদের লক্ষ্য থাকে ভবিষ্যৎ‍‌ এর পথে, আর সেই রাস্তায় চলতে গিয়ে আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাই বর্তমানের চলার পথে। বেশীরভাগ সবাই আমরা এইভাবেই গড়ে উঠেছি। আমাদের এক চোখ সবসময় নিযুক্ত হয়ে থাকে সুড়ঙ্গের কোথায় উজ্জ্বল আলোটি আছে সেটি খোজার দিকে। এই খোজই আমাদের অনুপ্রাণিত করে কিছু শিখতে সামনে এগিয়ে যেতে, কঠিন সময়ে আমাদেরকে আশার আলো দেখায়, ইন্ধন যোগায় অগ্রগতি আর উদ্ভাবনার।

কিন্তু তাই বলে এখনকার সময়কে ভুলে গেলে চলবে না, এখনই সময় সুখী হওয়ার আর কাছের মানুষগুলোর সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়ার। চাওয়া পাওয়ার হিসেব মিলুক আর না মিলুক, তাই বলে দুঃখী হয়ে বসে থাকলে চলবে না। খুশি হতে জানতে হবে আর অন্যকেও খুশি করতে জানতে হবে।

সবসময় মনে রাখতে হবে সুখটা কিন্তু আমাদের পাওনা।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×