somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তগদ্য : পুঁজিবাদের লাগামহীন ঘৌড়দৌড়

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রূপের হাটে বেচাকেনা চলে বিউটি পার্লারের মেকি অথচ চোখ ধাঁধানো রূপ। পঙ্গপালের মত ছুটে আসে পুরুষতন্ত্রের কান্ডারিরা, বেছে নেয় শহরের নামী দামী মডেল। যে মডেলের শরীর থেকে খসে পড়ছে বস্ত্র, কাল নাগিনী সর্পের ক্ষিপ্রতা যার অঙ্গে অঙ্গে দুলে। নিজেকে অহল্যা করে সুখ পায় অনাবিল। যে মডেল আবার পুরুষ কর্তৃক পুরস্কার প্রাপ্ত সেরা সেক্স আপিল হিসেবে। নিজেকে আরো সেক্সি করার বাসনায় পাঁচতারা হোটেলের সুইমিংপুলে উঁচু বুক নিয়ে সগর্বে হেটে যায় নামী মডেল। একশ চোখ তাকে গিলে খায়, ধর্ষণ করে আরো তেজদীপ্ত করে বুকের ওঠানামা। আরো সেক্সি হয় মডেলের শরীর। মডেল থেকে সুপার মডেল, তারপরে সুপার ডুপার ট্রুপার ক্রমে ক্রমে উঁচু হতে থাকে পদবী, যশ, নাম, মান এবং মডেলের সবকিছু।

এক সময় মডেল হবার যন্ত্রনায় নিজেকে খোলস বন্দি করে যখন তার শরীরই তাকে প্রশ্রয় দেয়না, সময় তাকে ছি ছি করে। আর পুরুষগুলো যে তাকে দিয়েছিল সুপার মডেলের তকমা, খুঁজে নেয় আরেকটা সুপার মডেল। আর নামী দামী ট্যাবলয়েডের পাতায় পোজ দেয় নতুন মডেল নানা ভঙ্গিমায় আর ক্যাপশনে লেখা থাকে, "আ সেক্সিয়েস্ট সুপার ডুপার মডেল, ইউ হাভ এভার সীন"। যা দেখে ধিক্কার জানায় পুরনো মডেল।

পুঁজিবাদের লাগামহীন সমাজ ব্যবস্থায় এভাবে ঝরে পড়ে একজন মানুষের স্বপ্ন, স্বকীয়তা। কেউ পুঁজির ভারে, কেউ সময়ের ভারে। আর একজন হারায় তার জনমভর পাওনা বাহবা, আর অন্যজন উঠে আসে দামী চকচকে হাইওয়েতে।

কেবল উত্থান আর পতন।
কেবল উত্থান আর পতন।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×