somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনাবাহিনী আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের জন্য বেশি দায়ী

১১ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের জন্য সেনাবাহিনীকে সবচেয়ে বেশি দায়ী করেছে দেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর একটি সংগঠন কাপেং ফাউন্ডেশন।

গত দুই বছরে আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে তারা এ অভিযোগ তুলেছে।

অভিযোগের পক্ষে তারা এক পরিসংখ্যানে জানিয়েছে, পাহাড়ে বসতি স্থাপনকারী বাঙালি এবং সামরিক বাহিনী হাতে ধর্ষণের শিকার হয়েছেন ১৪ জন আদিবাসী নারী।

এছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গত দুই বছরে নয় নারীসহ ১৫ জন আদিবাসী খুন হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।

রাজধানীর কাঁটাবনে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে কাপেং ফাউন্ডেশনের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, আদিবাসী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মেসবাহ কামাল প্রমুখ।

কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা প্রতিবেদনের মূল বিষয়গুলো তুলে ধরেন।

প্রতিবেদনে আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে বলা হয়, "সরকার জাতীয় মানবাধিকার কমিশন গঠন করেছে। কিন্তু এর সবচেয়ে বড় দুর্বল দিক হচ্ছে- সেনা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কমিশনের আওতায় আনা হয়নি। অথচ সেনাবাহিনী-ই আদিবাসীদের মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করছে।"

কাপেং ফাউন্ডেশন বলছে, শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম এলাকার ৫৪৩টি অস্থায়ী সেনা ছাউনি (ক্যাম্প) প্রত্যাহারের কথা। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩৫টি প্রত্যাহার হয়েছে। অন্য ছাউনিগুলো প্রত্যাহারে তেমন কোনো উদ্যোগও নেই। বরং এসব প্রত্যাহার করা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে গুজব ছড়ানো হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে পার্বত্য এলাকায় বসতি স্থাপনকারী বাঙালি এবং সামরিক বাহিনীর হাতে পাঁচ নারীসহ সাতজন এবং সমতল এলাকায় চার নারীসহ আটজন খুন হয়।

এ সময় পার্বত্য এলাকায় আদিবাসীদের ৫১১টি বসতবাড়ি এবং সমতল এলাকায় ৭৪টি বাড়ি ভাংচুর ও ধ্বংস করা হয় বলে এতে বলা হয়। এসব ঘটনায় আরো কমপক্ষে ৯৭ জন আহত হয়। পুলিশ এসব ঘটনায় তিনজন আদিবাসীকে গ্রেপ্তার ও সাতজনকে আটক করে।

সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং বাজেট বৈষম্যের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, দেশে বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ১ দ
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×