somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধে যে সকল বিদেশী নাগরিক অংশগ্রহণ করেছেন তাদেরকে সংবর্ধনা দেয়া হবে

১৩ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী বছর স্বাধীনতার চল্লিশ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধে যে সকল বিদেশী নাগরিক অংশগ্রহণ করেছেন তাদেরকে সংবর্ধনা দেয়া হবে।
আজ এখানে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, মন্ত্রিসভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিদেশী নাগরিকদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে মরনোত্তর সম্মাননা প্রদান এবং যারা বেঁচে আছেন তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে সব বিদেশী নাগরিক আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের তালিকা প্রস্তুত করার কাজ শুরু করেছে।
এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে উদ্ভিদ সংগনিরোধ আইন ২০১০-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বিদেশী উদ্ভিদ বহন করার মাধ্যমে যে সব রোগ-বালাই বিস্তার লাভ করে এবং পরিবেশ বিনষ্ট হয় তা নিরোধ করার জন্যেই উদ্ভিদ সংগনিরোধ আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
বৈঠকে গত ২২ ও ২৩ নভেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাঘ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। ওই সম্মেলনে বিস্তারিত আলোচনা করে বাঘ ও পরিবেশ রক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
রাশিয়া সফরকালে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক মানবতা বিষয়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্যে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করে। এ ছাড়া বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন বিষয়ে রাশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার ফলপ্রসূ আলোচনা হয়।
গত ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী প্রধানমন্ত্রীর বেলজিয়াম সফরের বিষয়েও মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এছাড়া ১১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য নিরাপত্তা কমিটির ৩৬তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের যোগদান বিষয়েও অবহিত করা হয়।
বৈঠকে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট সচিবগণ ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

















সূত্রঃ
ঢাকা, ১৩ ডিসেম্বর (বাসস)
http://www.bssnews.net
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×