কল্পনাকে হার মানায় এক সত্য কাহিনী
এদিকে শহরবানু ও তার পেটের তিন সন্তান এ রকম ধারণা করলেও প্রকৃতপক্ষে খবির উদ্দিন সরকার মারা যাননি। পরকীয়ায় ডুবে এক নারীকে বিয়ে করে নতুন সংসার পেতেছিলেন তিনি মাগুরায় দ্বিতীয় স্ত্রীর এলাকায়। সে ঘরেও আসে দুই সন্তান। পরে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা বেগম একটি বেসরকারি সংস্থায় চাকরি করার সুবাদে তাদের কর্মস্থল হয় পটুয়াখালীতে। গত ১৫ জুন পটুয়াখালী জেনারেল হাসপাতালে হামলা ও স্টাফদের মারধরের ঘটনায় গ্রেফতার হয় খবির উদ্দিন এবং কিছুদিন জেলও খাটে সে। মাঝে পুলিশি তদন্তে বেরিয়ে আসে তার পূর্বপরিচয়। এতে পরিবারের সদস্যরা জানতে পারে খবির এখনও জীবিত এবং পরকীয়ার টানেই স্ত্রী-সন্তান ফেলে উধাও হয়েছিলেন।
ওই সূত্র ধরে রোববার বিকেলে খবিরের আগের ঘরের মেয়েজামাই এমএ আরিফ ছুটে আসেন পটুয়াখালীতে। ছোট জামাতার কাছে সব ঘটনা শুনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রবিউল ইসলাম অপরাধীকে কৌশলে থানায় ডাকিয়ে আনান। ওসির ফাঁদে পড়ে খবির উদ্দিন সোমবার বিকেলে সদর থানায় আসেন। সন্ধ্যার দিকে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে মুখোমুখি হয় স্বামী-স্ত্রী, পিতা-পুত্র ও শ্বশুর-জামাতা। সে এক নাটকীয় ও মর্মস্পর্শী দৃশ্য। ২৪ বছর পর স্ত্রী, ছেলে ও জামাতাকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন খবির উদ্দিন সরকার। ছেলে ও মেয়েজামাইকে জড়িয়ে ধরেন বুকে। পরে পুলিশ সুপার শৈবাল কান্তি চৌধুরী অঙ্গীকারনামা রেখে স্ত্রী ও সন্তানকে তুলে দেন খবির উদ্দিনের হাতে। বর্তমানে তিনি প্রথম স্ত্রী এবং সন্তানদের নিয়ে আছেন পটুয়াখালী শহরের সবুজবাগ রোডের ভাড়াবাসায়। স্ত্রী ও সন্তান ছেড়ে কেন ২৪টি বছর উধাও হয়েছিলেন জানতে চাইলে খবির উদ্দিন সরকার দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করে জানান, আমাকে মাফ করেন, কেন আমি এতদিন উধাও ছিলাম সেই উত্তর দিতে পারব না। Click This Link
# এই পাষন্ডের কি বিচার হওয়া উচিৎ ব্লগাররা রায় দিন ।
লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।
ঘাটের... ...বাকিটুকু পড়ুন
মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।