somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো মানুষদের দেশে ( ভুটান ভ্রমণ ) -- ২

১২ ই জুন, ২০১২ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভালো মানুষদের দেশে বলার কারণ একটাই ভুটানের মানুষরা এতো বেশী হেল্পফুল ওদেরকে ভালোমানুষ উপাধী না দিলে রীতিমতো অন্যায় হবে । ইন্ডিয়ার কাছে ট্রানজিট ভিসা নিয়াছিলাম, একবার ইন্ডিয়ার উপর দিয়া ভুটানে প্রবেশ করবো আরেকবার বের হয়ে বাংলাদেশে ফিরবো । কিন্তু ফেরার পথে বিমানে চলে আসায় আর ইন্ডিয়াতে দ্বিতীয়বার প্রবেশ করা হয়নি । আমার এই পোষ্ট মূলত ফটোব্লগ তাই ছবির মাধ্যমেই আমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করবো, বিস্তারিত বিশ্লেষণে আমি যাবো না ।

ভুটানের আরো কিছু নাম আছে, স্থানীয় নাম ড্রুক গিয়ালখাপ, সংক্ষেপে ড্রুক ইয়ুল। এছাড়া বজ্র ড্রাগনের দেশ নামেও পরিচিত। ঐতিহাসিক ভাবে এই দেশটি লো মন (দক্ষিণের অন্ধকারাচ্ছন্ন দেশ), লো সেনডেঞ্জং (দক্ষিণের চন্দন কাঠের দেশ), বা লো মেন জং (দক্ষিণের ঔষধি হার্ব-এর দেশ) ইত্যাদি নামে ও পরিচিত ।।


এটা থিম্পুর বাসষ্টেশন, দুই রাত থিম্পুতে থেকে এখান থেকেই ট্যাক্সি নিয়ে আমরা রওয়ানা হলাম পুনাখা'র উদ্দেশ্যে । থিম্পু ও পারোর পরে ভুটানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর পুনাখা ভুটানের পূর্বতন রাজধানী। পুনাখা-ভ্রমণের মূল আকর্ষণ হল পুনাখার প্রাকৃতিক দৃশ্য ও সুবিশাল ঐতিহ্যশালী অসাধারণ সুন্দর পুনাখা-জং ।


কিন্তু ওখানে এসে পেয়ে গেলাম ভুটানের একটা নতুন খাবার, নাম থুপ্পা । এটা লাল চাউলের গুড়োর সাথে গরুর মাংসের মিশ্রনে তৈরী অনেকটা বলতে পারেন হালিমের মতো, গ্লাসে পরিবেশন করে চায়ের মতো খাওয়া যায় । বেশ সুস্বাদু ।




এটা থিম্পু ষ্টাডিয়ামের প্রধান গেইট ।


ট্যাক্সিতে বসে ক্যামেরার কিছু কাজ.......




প্রায় ১০হাজার ফুটের ও অধিক উচ্চতার এই গিরিপথ দিয়েই থিম্পু থেকে পুনাখা যেতে হয়, দোচু-লায় নামক স্থান থেকে আবার আস্তে আসতে রাস্তা ক্রমশঃ নীচের দিকে নেমে গেছে । দোচু-লার পরে পথ আবার নিম্নমুখী। আর উচ্চতা হ্রাসের সঙ্গে সঙ্গেই খাদের ও পারের পাহাড়ে জেগে উঠছে ছোট ছোট সুন্দর উপত্যকা আর ধাপচাষের নয়নাভিরাম শোভা। পথের পাশে বহু দূরে দূরে ছড়িয়ে-ছিটিয়ে দু-চারখানা গ্রাম্য কুঁড়ে, আর বাড়ির উঠোনের মতো সংলগ্ন কিছুটা জমিতে বিবিধ শাকসব্জির চাষ। নজর কাড়ে এ পথে গ্রাম্য ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য।



আমরা এখন অনেক নীচে নেমে গেছি, এখানে পাহাড়ি ধাপে বেশ কিছু কৃষি জমি দেখা যাচ্ছে ।


সামনেই পুনাখা শহর,......


পুনাখার উচ্চতা চার হাজার চারশো তিরিশ ফুট, দশ হাজার ফুট থেকে সারে চার হাজার ফুটে নেমে এলে যা হওয়ার তাই হলো । কানে প্রচন্ড ব্যাথা অনেক সময় বিমান থেকে নামলে যেমন হয়, পরে অবশ্য আস্তে আস্তে শরীর উচ্চতার তারতম্য মেনে নিয়েছে ।


পুনাখাতে লাঞ্চ সেরে বেড়িয়ে পড়লাম, পুনাখা জং দেখতে । জং অর্থাৎ বিভাগের প্রধান সরকারী এবং ধর্মীয় কার্যালয় । আরও ২/৩ কিলোমিটারখানেক পরে পথের ডান দিকেই দু’টি নদীর সঙ্গমস্থল। পুনাখা-জংয়ের পাশ দিয়ে বয়ে আসা নদী পুনামোচু ও জংয়ের পিছন দিক থেকে বয়ে আসা নদী পুনাফোচু (সংক্ষেপে মোচু ও ফোচু)-র মিলিত ধারাই পুনাচু নামে প্রবাহিত হয়েছে ওয়াংদির দিকে । চোখ ধাঁধাঁনো সৌন্দর্য ।




প্রায় দোতলা সমান উঁচু সিমেন্ট আর কাঠের সিঁড়ি চড়েই জংয়ে প্রবেশে করলাম । শুরুতেই অনেকখানি উন্মুক্ত ও সুপরিচ্ছন্ন আঙিনা, সেখানে বড় একটি চোর্তেন ও ধর্মীয় তাৎপর্যবাহী একটি অশ্বত্থগাছ। আরও ভিতরে ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিরাট হলঘর। সব শেষে সুসজ্জিত এক বুদ্ধমন্দির। মন্দিরের প্রবেশদ্বারের ডান পাশের দেওয়ালে রয়েছে ভুটানি লোকগাথায় ‘জীবনচক্র’-র ছবি। আর ভিতরে বুদ্ধদেবের বিশাল স্বর্ণমূর্তি ও অসীম নীরবতা।
আয়তন, নির্মাণশৈলী ও কাঠের নকশার নিরিখে পুনাখা-জং যেমন এক কথায় অনন্য ও যথেষ্ট সুপরিকল্পিত, তেমনই যথেষ্ট গুরুত্বপূর্ণও বটে। ঐতিহাসিক ভাবেই ভুটানরাজের রাজ্যাভিষেকও হয় এই জংয়েই অবস্থিত প্রধান লামার দফতরে।


ক্যামেরা অটোতে দিয়ে চারবন্ধু জংয়ের ভেতর একটা পোজ ।


জংয়ের পেছনের অংশ ।


ভুটানী কাঠ ঠোকরা ।


জং থেকে একটু সামনে এগিয়ে জংয়ের পেছনের নদী পুনাফোচুর উপর দিটে লোহার এই ঝুলন্ত ব্রিজ ।




অতঃপর আমাদের গন্তব্য ওয়াংদির বাজু নিউ টাউন ।


বাজু নিউ টাওনে এই হোটেলে রাত্রী যাপন করি ।


পুনাচু নদীর পাশে ওয়াংদি জং টা ও দেখতে খুবই চমৎকার ।


ওয়াংদি জং টাকে নতুন করে সংস্কার করা হচ্ছে,,,,,,,,


ওয়াংদি জং এর ওপর থেকে তোলা নীচের ছবি ।


জং এর পিছন দিকে দিোয়ে পাহাড় থেকে নামার সিড়ি ।


নীচের দিকে নামার পথের দুইপাশে শুধুই ক্যকটাসের ছড়াছড়ি ।


ক্যাকটাসের এমন ফুলগুলো আগে আমি কোথাও দেখিনি ।


ক্যাকটাসের এই ফলগুলো ও কিন্তু ভালোই নজর কাড়ে ।

চলবে..............

ভালো মানুষদের দেশে ( ভুটান ভ্রমণ ) -- ১
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ দুপুর ১:৪৮
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×