somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনে বাঁদাড়ে.....১৫

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।


(২) চমৎকার এই লাল রঙের ফুলের নামটা আমি জানি না, এটা তুলেছি বরিশালের গুঠিয়া জামে মসজিদের সামনে থেকে।


(৩) হাম হাম কিংবা হামহাম বা চিতা ঝর্ণা, বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকা থেকে তোলা ছবি।


(৪) বস্তি, তেজগাও রেলওয়ে বস্তি থেকে তোলা ছবি।


(৫) কাক নৃত্য, বিশনন্দী ফেরীঘাট, নারায়নগঞ্জ থেকে তোলা ছবি।


(৬) হলুদ ফড়িং, এটা বি-বাড়িয়ার বাহাদুর পুর গ্রাম থেকে তোলা।


(৭) বালিয়াটি প্রাসাদের পেছনের অংশ, মানিকগঞ্জের সাটুরিয়া থাকে তোলা ছবি।


(৮) মাধবকুন্ড ঝর্ণা, শীতকালে এক স্রাতধারা একেবারেই ক্ষিণ হয়ে যায়।


(৯) ঘরে ফেরা, ঘাস কেটে নাওয়ে করে ঘরে ফেরার দৃশ্যটি শরিয়তপুরের জাজিরা থেকে তোলা।


(১০) পরিযায়ী পাখি, ওরা উড়ার আগে এভাবেই পানির উপর রান করে। টাঙ্গুয়ার হাওড় থেকে তোলা ছবি।


(১১) দার্জিলিং পাড়া, কেওকারাডাং এর পায়ের কাছের গ্রাম, রুমা, বান্দরবান থেকে তোলা ছবি।


(১২) মেটো পথ, নরসিংদীর রায়পুরা উপজেলার বাশগাড়ি গ্রাম থেকে তোলা ছবি।


(১৩) নাও, বাঙ্গি নিয়ে মেঘনা পারি দেওয়া এই ছবিটা মতলব থেকে তোলা।


(১৪) উপজাতিয় বাজার, বান্দরবান থেকে কাইক্ষংঝিরি যাওয়ার পথে মধ্যিখানের বাসস্টেশন থেকে তোলা ছবি।


(১৫) কাকরল, নরসিংদীর যোশর গ্রাম থেকে তোলা ছবি।


(১৬) পাগলা, লেংটার মাঝার থেকে তোলা ছবি।


(১৭) ধান মারানো, এই ছবিটা বালুসাইর নরসিংদী সদর থেকে নেওয়া।


(১৮) বাবুই, বাবুই আর বাবুইনির এই ছবিটা শিবপুর থেকে তোলা।


(১৯) নিঝুম দ্বীপ, হাতিয়া থেকে তোলা ছবি।


(২০) ধান, নদী, নাও, গোপালদী, নারায়নগঞ্জ থেকে তোলা ছবি।

বনে বাঁদাড়ে.....১১
বনে বাঁদাড়ে.....১২
বনে বাঁদাড়ে.....১৩
বনে বাঁদাড়ে.....১৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×