somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাফাখুম.....অবিশ্বাস্য সৌন্দর্য মাখানো এক জলপ্রপাত

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি স্থানটি সাঙ্গু নদীর উজানে একটি মারমা বসতী। মারমা ভাষায় 'খুম' মানে হচ্ছে জলপ্রপাত। রেমাক্রি থেকে তিন ঘন্টার হাঁটা পথ পাড়ি দিয়ে যেতে হয় আশ্চর্য সুন্দর সেই জলপ্রপাতে, যার নাম 'নাফাখুম'। রেমাক্রি খালের পানি প্রবাহ এই নাফাখুমে এসে বাঁক খেয়ে হঠাৎ করেই নেমে গেছে প্রায় ২৫-৩০ ফুট....প্রকৃতির খেয়ালে সৃষ্টি হয়েছে চমৎকার এক জলপ্রপাত! সূর্যের আলো পেলেই সাতরঙা রংধনু সেখানকার পাহাড়ি সৌন্দর্য্যকে বাড়িয়ে দেয় শতগুণ।
উপর হতে আছড়ে পড়া পানির আঘাতে ঝর্নার চারিদিকে সৃষ্টি হয় ঘন কুয়াশার। উড়ে যাওয়া জলকনা বাষ্পের সাথে ভেসে ভেসে শরীরে এসে পড়ে। রোমাঞ্চকর সে অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। অনেকে এটাকে বাংলার নায়াগ্রাও বলে থাকে। এখানটায় পৌছার আগেই আমার মূল ক্যমেরাটা পানিতে পড়ে যাওয়ায় আর ছোট্ট ক্যামেরাটার ব্যটারিও প্রায় ফুরিয়ে যাওয়ায় খুব একটা ছবি তোলা সম্ভব হয়নি, তবে যেটুকু তুলতে পেরেছিলাম তা নিয়েই আমার আজকের পোষ্ট।


(২) রেমাক্রি বাজার থেকে এমন অনেকগুলো ধাপ বেয়ে নেমে যেতে হবে পাহাড়ি পাড়া পেনেডং এর দিকে।


(৩) রেমাক্রি বাজার থেকে নেমে ব্রীজ পার হয়ে আবার উপরের দিকে উঠে পেনেডং পাড়ায় ঢুকতেই এই সতর্ক বার্তাটা চোখে পড়ে।


(৪) পেনেডং পাড়ায় ভেতরে এমন পথে হেটে যেতে পাহাড়ি পাড়া পেনেডাং এর প্রেমে পড়তে খুব বেশী সময় লাগে না।


(৫) পেনেডাং ছেড়ে এক সময় আমরা নেমে এলাম রেমাক্রি খালের পাড়ে, এখানে কিছু আধিবাসী বন থেকে কাঠ কেটে পাড়ায় প্রবেশ করার আগে হয়তো বা একটু জিরিয়ে নিচ্ছিল।


(৬/৭) এবার রেমাক্রি খালের সৌন্দর্য্য দেখতে দেখতে আমাদের নাফাখুমের দিকে এগিয়ে যাবার পালা।




(৮) কখনো হাটু পানি, কখনো কোমর পানি, কখনো বা পিচ্ছিল পাথুরে বা জংলাকীর্ণ পথ, কিন্তু শত কষ্টেও থেমে নেই ক্যমেরাম্যানদের ক্লিকবাজী করা।


(৯) এই পাহাড়েই যাদের কেটে যায় একটি জীবন, বেশীরভাগ এখানকার পাহাড়ির সভ্য জগতে কখনো প্রবেশ করা হয়ে উঠে না, তাদের শিশুরা রেমাক্রির পানিতে কলার ভেলা ভাসিয়ে খুঁজে নেবে আনন্দ, এতে আর অবাক হওয়ার কি আছে !!


(১০/১১) পাহাড়ের জঙ্গলে উৎপাদিত মুলি বাঁশগুলো সভ্য জগতে যাওয়ার জন্য প্রথমেই যাত্রা শুরু করে এই রেমাক্রি খাল দিয়ে, অতঃপর রেমাক্রি থেকে সাঙ্গু নদী হয়ে ওরা সভ্য জগতে প্রবেশাধিকার পায়।




(১২) মুলি বাঁশগুলো নিয়ে পাথুরে ঢালগুলো অতিক্রম করা বেশ কষ্টকর।


(১৩) রেমাক্রির এমন সৌন্দর্য্য দেখে মুগ্ধ না হয়ে পারা যাবে না।


(১৪) এক সময় নাফাখুম চরম সৌন্দর্য্য নিয়ে আমাদের চোখে ধরা দিলো।


(১৫) এমন সুন্দর দেখতে আমরা সারিবদ্ধভাবে পোজ দিয়ে বসে পড়লাম।


(১৬) একটু উজানে মারমা বসতির দিকে আগাতেই দেখলাম রেমাক্রির পানিতে কিছু ধোয়া মোছা করছে।


(১৭) কাছে যেতেই যা দেখলাম!!!


(১৮) পাড়ায় দাড়িয়ে আরো একবার ক্লিকবাজি।

অসাধারণ এই জলপ্রপাত দেখতে হাজার বার গেলেও দেখে তৃপ্তি মিটবে না, এ কথা বলা যায় অনায়াসেই। ফিরে আসার সময় নাফাখুমের কানে কানে বলেছিলাম, তোমায় ভালোবাসি অনেক। জবাবে সে রিনিঝিনি শব্দে হেসে লাফিয়ে পড়লো রেমাক্রির বুকে, আর হারিয়ে গেলো পাহাড়ের কোন অজানা বাঁকে............
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×