কেতনা হুয়া (টুকরো কথা.....১)
১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিয়ালদহ স্টেশন। রাতের আলোক উজ্জল নিয়ন গুলো নিভে যাবার পর এখন একেবারে অন্য রকম শহর। ঢাকা শহর ভালো করে না দেখেই শিয়ালদহ দেখা সত্যিই একটা অন্য রকম ব্যাপার। উড়াল সড়কের নিচের ফুটপাতের দোকান গুলো প্রায় সারা রাত জেগে চেচামেচি করলেও এখন সবই শুনশান। রাতে ভেবেছিলাম সকালে ক্ষিধা লাগলে এখান থেকেই খেয়ে নেবো। কিন্তু এখন ক্ষুধা চরম লাগলেও দোকান গুলো ঘুমিয়ে।
রাস্তা পার হয়ে অন্য একটা বেশ বড় দোকানে ঢুকে পড়লাম, খেতে হবে। আমি কোন অর্ডার না করলে ওয়েটার আমাকে পাঁচটা গরম পুরি আর এক প্লেট মাংস এনে দিলো। খেলাম খুব তৃপ্তি নিয়ে। পকেটে আছে ত্রিশ রূপির মতো। কাউন্টারে বিল দিতে এলাম, ম্যানেজার আমাকে বলে কেতনা হুয়া। আমি আতকে উঠালাম, এইরে ধরা খেয়ে যাবো নাকি! আমি যে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে এসেছি। আমি তো হিন্দি জানি না। আমি বিজ্ঞের মতো ওয়েটারের দিকে তাকিয়ে থাকলাম, ওয়েটার বললো দু'রূপিয়া পঁচিশ।
আমার ঘাম দিয়ে জ্বর সারলো। দুই রূপিয়া পঁচিশ পয়সা দিয়ে হাটা ধরলাম উড়াল সেতুর দিকে.........
গল্প লিখা আমার দ্বারা কখনো সম্ভব হবে কিনা জানি না, তবে জীবনের খন্ড চিত্র নিয়ে এমন ছোট ছোট কিছু লিখা চালিয়ে যাওয়ার ইচ্ছে নিয়ে শুরু করলাম জীবনের টুকরো কথা.....আশা করছি আপনাদের ভালো লাগতে পারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন