somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাকলাই পাড়া, পাহাড়ে এক শান্তির জনপদ (ফটোব্লগ)।

২৫ শে মে, ২০১৫ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাকলাই পাড়া নামের মাহাত্ব্য কি আমি জানিনা। তবে এর অর্থ যদি আমি বলি সুন্দর, শান্ত, নির্জন একটা শান্তির জনপদ তাহলে মনে হয় একটুও বেশী বলা হবে না। বগালেক, কেওকারাডং হয়ে তাজিংডং যাওয়ার পথে এই সুন্দর পাহাড়ি গ্রাম বাকলাই পাড়া। এই রুটে চলা ট্রেকারদের অনেক পছন্দের একটি ক্যাম্পিং জোন এই বাকলাই। এখানাকার নিরাপত্তা সুবিধা হিসেবে আছে আর্মি ক্যাম্প, যা বারতি নিরাপত্তা প্রদান করে অভিযাত্রিদের। তবে বান্দরবানের পাহাড়ি গ্রামগুলো তথা গ্রামের মানুষগুলোকে কখনো আমার হুমকি স্বরূপ মনে হয়নি, বরঞ্চ ওদেরকে আমি সব সময় অতিথী পরায়ন হিসাবেই পেয়েছি। ২০১৩ সালে বাংলাদেশের সর্বোচ্চ চুড়া সাকা হাফং যাওয়ার সময় ভ্রমণ বাংলাদেশের সদস্য হিসাবে এই চমৎকার গ্রামটিতে একটি রাত থাকার সৌভাগ্য হয়েছিলো, আর ঘটনাক্রমে সেদিন আকাশে ছিলো পূর্ণিমার চাঁদ।


(২) পাসিং পাড়া। কেওকারাডং থেকে নেমে বাংলাদেশের সর্বোচ্চ এই গ্রাম পাড়ি দিয়েই যেতে হয় বাকলাই পাড়ার দিকে।


(৩) পাহাড়ের কোলে দাড়িয়ে থাকা ছোট্ট এই গ্রামের নাম গ্রামের নাম জাদিপাই পাড়া। পাসিং পাড়া থেকে নেমে বাকলাইয়ের দিকে যাওয়ার সময় এই পাড়া থাকে হাতের ডানে।


(৪) সুংসাং পারা। এই গ্রামটা আরো অনেক নিচে এবং একটা বড় গ্রাম, এটা পড়বে হাতের বামে।


(৫) এটা সুংসাং পাড়া আর্মি ক্যাম্প, এক অসাধারণ সুন্দর জায়গা।


(৬/৭) অনেক চড়াই উৎরাই পাড়ি দিয়ে আমাদের যেতে হয়েছিলো বাকলাই পাড়ার দিকে।




(৮) এক সময় আমাদের পানি শেষ হয়ে গেলে পাহাড়ের এমন কার্ণিস বেয়ে পড়া পানি সংগ্রহ করে খেতে হয়।


(৯) সেই ট্যুরে আমাদের দলনেতা ছিলেন তাহসিন ভাই (তাহসিন মামা)। তিনিই এক সময় ক্লান্ত হয়ে বসে পড়লেন, আর আমাদের অবস্থাটা নাইবা বললাম।


(১০) মাটিতে ফুটে থাকা এমন সুন্দর ফুলগুলো আমাদেরকে বাকলাই পাড়া যাওয়ার পথে পথে স্বাগত জানাচ্ছিল।


(১১) ভয়ঙ্কর এমন সুন্দর দেখে মাঝে মাঝে চমকেও উঠছিলাম।


(১২) বাকলাই পাড়ার উপকন্ঠে এসে এমন গয়ালগুলো দেখে ভড়কে গিয়েছিলাম, পরে দেখলাম না ওরা অত্যন্ত নিরিহ প্রাণী।


(১৩) বাকলাই পাড়া থেকে নিচের দিকে দাড়িয়ে থাকা পাহাড়গুলোতে এমনভাবেই মেঘগুলো আটকে ছিলো।


(১৪) বাকলাই পাড়া ঢোকার মুখে ছোট্ট এই ঝর্ণার নাম চুম্পি ঝর্ণা, এখানে শীতল জলে নামার পর সারাদিনের ভ্রমন ক্লান্তি নিমেষেই ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়।


(১৫) ওই তো বাকলাই পাড়া। আমাদের একটি রাতের বাসস্থান।


(১৬) বাকলাই পারায় একটা অন্য রকম গাছ।


(১৭) বাকলাই পাড়ার শিশুরা।


(১৮) পুর্ণিমার চাঁদতো সব জায়গায়ই একই রকম, বাকলাই পাড়ারটা একটু অন্য রকম কি ?


(১৯) সকাল হতেই পাহাড়ি জনপদের এই মানুষগুলো কাজে ঝাপিয়ে পড়ে।


(২০) চমৎকার এই গ্রামটিতে আরো একটা দিন থেকে যেতে পারলে মন্দ হতোনা, কিন্তু সময় স্বল্পতায়......


(২১) বাকলাই ছেড়ে এক সময় আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তি গন্তব্যের উদ্দশ্যে। পিছনে রেখে গেলাম এক রাতের সুখ স্মৃতি। আবার কখনো বাকলাই পাড়ায় যাওয়া হবে কিনা জানিনা, তবে এক রাতের সেই স্মৃতি ক্ষণে ক্ষণে মনকে পুলকিত করবে এটা বলা যায় নিঃসন্দেহে।

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×