somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোগল গার্ডেন চশমেশাহী

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভু-স্বর্গ কাশ্মীর ভ্রমণটা আনন্দের হলেও সব সময় আমাদের মনে কাশ্মীর নিয়া একটা ভয় কাজ করে। আর এবার আমরা যখন কাশ্মীর ভ্রমণ শুরু করলাম তখন ভারতে গরুর মাংস খাওয়া নিয়ে কাশ্মীরে একজন ট্রাক ড্রাইভারকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং যেদিন জম্মুতে নামলাম সেদিন ওখানে চলছে অবরোধ। এ যেনো ভয়ের ষোলকলা পূর্ণ হলো। তবে সেটাই হয়েছিলো আমাদের জন্য শাপে বর, আমাদের ড্রাইভার সাহিল জম্মু শ্রীনগর হাইওয়ের বদলে এমন এক রাস্তা ধরে আমাদেরকে পেহেলগাম নিয়ে গিয়েছিলো তাকে বিনা দ্বিধায় বলা চলে স্বর্গের পথ। কাশ্মীরে বেশ কয়েকটি দৃষ্টি নন্দন মোগল গার্ডেন রয়েছে, তিনটি গার্ডেন দেখার সৌভাগ্য আমার হয়েছিলো। আজকের পোষ্ট তারই একটি নিয়ে, যার নাম চশমেশাহী।


(২) ডাল লেকের পাড়ে একটা দাবায় দুপুরের খাবার খেয়ে ছুটে চললাম মোগল গার্ডেনগুলো দেখতে, চশমেশাহীতে ঢোকার আগেই কঠিন সিকিউরিটি পার হতে হয় বলে কিছুটা ভয় ভয়ও লাগছিলো। অবশেষে চশমেশাহীর গেইটে পৌছে গার্ডেন দেখার টিকিট নিলাম। ১০ রুপী করে টিকেট, ১০ জনের জন্য এক টিকেট ১০০ রুপী।


(৩) মোগল গার্ডেন গুলো সবই পাহাড়ের ঢালে তৈরি করা হয়েছে, ক্রমান্বয়ে পিছনের দিকটা উঁচুতে উঠে গেছে, আর সেখান থেকে পাহাড়ি ঝর্ণাকে গার্ডেনের ভেতর দিয়ে প্রবাহমান রাখা হয়েছে। তাই প্রথমেই সিড়ি বেয়ে আমাদেরকে উপরের দিকে উঠতে হচ্ছে।


(৪) উপরে একটা সমতলে অনেক নাম জানা অজানা ফুলের বাগান থেকে আরো উপরে উঠতে হয় সিড়ি বেয়ে। ছবিতে দেখা বিল্ডিংটার মাঝখানে একটা ড্রেনের মতো আছে তা দিয়ে পানি নিচের দিকে নেমে আসছে, শুকনো মৌসুম হওয়ায় পানি অনেক কম।


(৫) সিড়ি বেয়ে পরের ধাপ উঠে নিচের তোলা ছবি এটা।


(৬/৭) ভেড়ার পশমের মতো দেখতে লাল হলুদ এই ফুলগুলো আগে কখনো দেখিনি।




(৮) সর্বত্রই বেশ পরিপাটি করে গোছানো এই বাগান।


(৯) কিছুক্ষণ আগের এক পশলা বৃষ্টি আমাদের গায়ে কাঁপন ধরাচ্ছিলো।


(১০) ভাট শালিক দুটোর ও বেশ শীত করছে।


(১১) প্রত্যেকটা মোগল গার্ডেনেই এই গাছগুলো রয়েছে, নাম জানিনা, দেখতে অনেকটা বনসাইয়ের মতো।


(১২/১৩/১৪) বেগুনী, লাল, হলুদ সাদা কোন রঙের ফুলেরই কমতি নাই চশমেশাহীতে, যা দেখলে মনটা সত্যিই ভালো হয়ে যায়।





(১৫) চশমেশাহীর সর্বশেষ এবং সর্বোচ্চ ধাপ হলো এইটা, এর পেছনেই রয়েছে পাহাড়ি ঝর্ণা, ওখান থেকে পানি এই পথ ধরে পুরো বাগানে ধাপে ধাপে নেমে যাচ্ছে।


(১৬/১৭) তবে এই লাল রঙা ফুলটা একেবারেই অন্য রকম, মেয়েদের লম্বা বিনুনির মতো উপর থেকে নিচে ঝুলে থাকে।




(১৮) ঝর্ণার পানি যেখান দিয়া বাগানে প্রবেশ করছে সেখানে তৈরী করেছে এই মসজিদ আকৃতির ছোট্ট স্থাপনাটা।


(১৯) এই ছবিটা খারাপ হওয়ার জন্য আমি দায়ীনা, যেই আপু এটা তুলেছে সব দায় দায়িত্ব ওনার :-B


(২০) চশমেশাহী থেকে নেমে আসার পর কিছু স্যুভেনির কেনার জন্য বেশ কিছু ছোট্ট দোকান আছে, ইচ্ছে হলেই কেনা যায়।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×