somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনে বাঁদাড়ে.....৪৫

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা। রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্রগ্রাম ও খাগড়াছড়ি। এ জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা। দেশের এক মাত্র রিক্সা বিহীন শহর, হ্রদ পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা। এ জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, চাক্, পাংখোয়া, লুসাই, সুজেসাওতাল, রাখাইন সর্বোপরি বাঙ্গালীসহ ১৪টি জনগোষ্ঠি বসবাস করে। কাপ্তাই হ্রদের উপর এই ঝুলন্ত সেতুটি এই পর্যটন শহরের অন্যতম প্রধান আকর্ষণ।


(৩) কাশ্মীরি আপেল, শ্রীনগরের আগে গুলমার্গ রোডের পাশের আপেল বাগান থেকে তোলা ছবি।


(৪) প্রজাপতি, লালমাই পাহাড় থেকে তোলা ছবি।


(৫) নৌকা আর জাল নিয়ে ব্যস্ত জেলেদের ছবিটা তুলেছি শিলখালী বিচ থেকে।


(৬) শটি ফুল, খটখটে মাটির ভেতর থেকে ওদের গজিয়ে উঠাটা সত্যিই অবাক করার মতো।


(৭) আনারস বাগান, নরসিংদীর ঘোড়াশাল এলাকার রাবান থেকে তোলা ছবি, অত্যন্ত সুস্বাদু রাবানের দেশী আনারস দেশ বিখ্যাত।


(৮) গরমে শিশুদের জলকেলি, নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থেকে তোলা ছবি।


(৯) হারানো পৃথবী, আমরা বাংলাদেশের সর্বোচ্চ চুড়া সাকাহাফং সামিট করতে যাওয়ার সময় পথ ভুল করে পাহাড়ের ভেতর এক অনন্য সুন্দর এলাকায় পৌছে গিয়েছিলাম, চমৎকার এই যায়গাটার নাম জানা হয়নি।


(১০) কালেম পাখি, শ্রীমঙ্গলের বাইক্কা বিল থেকে তোলা ছবি।


(১১) সুন্দের বনের ভেতর জেলেদের নৌকা।


(১২) স্পাইডার লিলি, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।


(১৩) জাদিপাই ঝর্ণা, বান্দরবানের জাদিপাই থেকে তোলা।


(১৪) সাঙ্গু নদীর তীরে বান্দরবানের রুমা বাজার, ইহা একটা উপজেলাও বটে।


(১৫) জোড়া বুলবুলি, সব কিছুর জোড়া দেখা নাকি শুভ লক্ষণ, কুমিল্লার হাসানপুর থেকে তোলা ছবি।


(১৬) ঈশাখাঁর রাজধানীতে সুর্য্যাস্ত, সোনারগাঁ থেকে তোলা ছবি।


(১৭) শিমুলে বুলবুলি, বিরিশিরি থেকে তোলা ছবি।


(১৮) বড়নখা বা ছোটপানা ফুল। এটি জলজ আগাছা জাতীয় উদ্ভিদ। বাংলার গ্রামেগঞ্জে হাওড় বিলের পাড়ে একে দেখা যায়। এটির ঔষধি গুনাগুণ রয়েছে, শিকড় পেটের সমস্যা ও যকৃতের সমস্যায় ব্যবহার করা হয়। চুলকানি (scabies) জন্য এটার ব্যবহার রয়েছে। দাঁতের ব্যথায় শিকড়ের রস এবং হাঁপানি রোগে কাণ্ডের ছাল বেশ ফলদায়ক। নরসিংদীর পলাশ থেকে তোলা ছবি।


(১৯) দুটি ছাগল ছানা ও তাদের মা, নরসিংদীর চর এলাকার দোয়ানী গ্রাম থেকে তোলা ছবি।


(২০) লাউয়ের মাচায় ঘুঘুর ছানা, বটেশ্বর, বেলাব, নরসিংদী থেকে তোলা ছবি।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৮
৩১টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×