somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁপাইনবাবগঞ্জের চামচিকা মসজিদ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৪৫০ থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দ অবধি গৌড় যখন বাংলার রাজধানী ছিল তখন এই চামচিকা মসজিদটি নির্মিত হয়েছিল। চামচিকা মসজিদের নামকরণের ব্যাখ্যা পাওয়া যায়না। তবে বর্তমান ভারতে অবস্থিত বড় চামচিকা মসজিদের আদলেই এটি তৈরী। ইট ও পোড়ামাটির কারুকার্য খচিত নকশায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এর দেয়ালের পরিধি এত মোটা যে চৈত্র মাসের প্রচন্ড গরমে এর ভিতরে শীতল পরিবেশ বিদ্যমান থাকে। এর মূল গম্বুজটি অতি সুন্দর। এই মসজিদের পূর্ব পাশে ৬০ বিঘা আয়তনের খঞ্জন দিঘী বা খনিয়া দিঘী নামে একটি বড় দিঘী রয়েছে যার কারণে অনেকে এটাকে খনিয়াদিঘি মসজিদ বা রাজবিবি মসজিদ নামেও ডাকে। মসজিদটি একটা বিশাল আম বাগানের ভেতরে অবস্থিত। এটাকে গৌড়ের প্রাচীন কৃতিগুলোর অন্যতম বলে মনে করা হয়।

প্রধানত ইটের তৈরি এ মসজিদে রয়েছে ৯ মিটার পার্শ্ববিশিষ্ট একটি বর্গাকৃতির প্রার্থনা কক্ষ এবং পূর্বদিকে ৯ মি. × ৩ মি. মাপের একটি বারান্দা। প্রার্থনা কক্ষের উপরের ছাদটি বিশাল গোলাকার গম্বুজ আকারে নির্মিত। অন্যদিকে বারান্দার উপরে আছে তিনটি ছোট গম্বুজ।


(২) চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের একটু আগে ডানে ঢুকে গেলে বিশাল এই পুরোনো আম বাগান।


(৩) আম বাগানের ভেতরের দিকে কিছুটা এগিয়ে গেলেই সামনে পড়বে শতাব্দি প্রাচিন এই চমৎকার মসজিদটি।


(৪) সামনের দিকে তিনটি প্রবেশদ্বার থাকলেও গ্রীল দিয়ে দুটি বন্ধ করে রেখেছে, তাই এটাই মসজিদের একমাত্র প্রবেশ পথ।


(৫) কিবলা দেওয়াল অভ্যন্তরভাগে সম্পূর্ণরূপে গ্রানাইট পাথরের টুকরা দ্বারা আবৃত। এ দেওয়ালে আছে অর্ধবৃত্তাকৃতির কুলুঙ্গিতে তিনটি মিহরাব, পূর্ব দিকের তিনটি খিলানপথের বরাবরে।


(৬) তিনটি মিহরাবের মধ্যে মাঝেরটি পার্শ্বস্থ দুটি মিহরাবের চেয়ে বড় এবং দেওয়ালের উচ্চতার পাশাপাশি বাইরের দিকে আয়তাকারে বেশী।


(৭) মসজিদটায় আলো প্রবেশের পথ অনেক কম।


(৮) প্রধান গম্ভুজের ভেতরের অংশ এমন।


(৯) দুইপাশে জানালার ডিজাইনে পোড়ামাটির কাজ করা, তবে কোন ফাকা নাই।


(১০) প্রধান মেহরাবের পেছনের অংশ এমন।


(১১) মসজিদের উত্তর ও দক্ষিণ পাশের দেওয়াল এমন দেখতে একই রকম, কোন ফাকফোকর নাই।


(১২) দক্ষিণ পশ্চিম কোন থেকে তোলা ছবি এটা।


(১৩) মসজিদের পুর্ব পাশে এটাই খঞ্জন দিঘী বা খনিয়া দিঘী।


(১৪) আমের পাতার ফাঁকে একটা ফটিকজল পাখি খাবার খুজে বেড়াচ্ছিল।


(১৫) খনিয়া দিঘীর পাড় দিয়ে মাল বোঝাই একটা গাড়ি যাচ্ছি ;)


(১৬) অদূরে একটা তালগাছেই তালের রস সংগ্রহের জন্য এমনভাবে গাছে কলসি বেধে রেখেছিল।


(১৭) আম বাগান থেকে বের হয়ে বর্ডার এলাকায় একটু ঘুরাঘুরি, ট্রাকগুলো ভারত থেকে বাংলাদেশে আসছে।


(১৮) এটা ভারতের ভেতরের অংশ, ওদের বিএসএফ ও পতাকা দেখা যাচ্ছে।


(১৯) সিমান্ত পিলার ১৮৫তে আমি।


(২০) চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণের মাঝপথে এই ভদ্রলোকের কথা আলাদাভাবে না বললেই নয়, তিনি আমাদের সবার প্রিয় গল্পকার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই। উনার আতিথেয়তার কথা মনে হলে আবারও ছুটে যেতে ইচ্ছে করে রাজশাহীতে।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২
৪৮টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×