somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যারো ভ্যালী, স্বর্গের এক টুকরো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি বলি প্রকৃতি মানেই স্বর্গ। বাংলাদেশে এমন সব প্রাকৃতিক দৃশ্য আছে যা স্বর্গের থেকে কোনও অংশে কম নয়। কাশ্মীরকে কেন বলা হয় ভূস্বর্গ বলা হয় তা নিয়ে অনেক ভেবেছি। কিন্তু যখন কাশ্মীরে গেলাম তখন বুঝতে পারলাম স্বর্গের মধ্যেও স্বর্গ আছে। এখানে জন্মে লক্ষ টাকা মূল্যের জাফরান, এখানে জন্মে স্বর্গের ফল আপেল। এখানের উঁচু পাহাড়গুলো বরফের টুপি পড়ে বা কখনো পুরো শরীর বরফ ঢেকে দাঁড়িয়ে থাকে, যা থেকে নদীগুলোতে বিশুদ্ধ পানির প্রবাহ চলমান থাকে সারাটি বছর। আর পাহাড়ি এলাকার জীবন বৈচিত্র রক্ষায় সেই পানি অপরিহার্য্য। কাশ্মীরের অ্যারো ভ্যালীতে সালমান খানের বজরঙ্গী ভাইজান ছবির শুটিং হয়েছিল বলে গাইড আমাদের জানায়। চলুন ঘুরে আসি অ্যারো ভ্যালী থেকে................


(২) বেতাব ভ্যালী থেকে আ্যারো ভ্যালীতে যাওয়ার সময় রাস্তার পাশ দিয়া আমাদের সাথে সাথে এগিয়ে চলছিল নাম না জানা এই পাহাড়ি নদীটা। তবে সম্ভবত এটাই লিডার নদী, যেটা পেহেলগাম থেকে আ্যরো ভ্যালিতে চলে এসেছে।


(৩) উপত্যকায় চড়ে বেড়াচ্ছিল ভেড়ার পাল।


(৪) আরো দূরের উপত্যকায় পাইন বনের ফাঁকে ফাঁকে নজরে পড়ছিল স্থানীয়দের কূড়েগুলো।


(৫) এক সময় চলে এলাম অ্যারো ভ্যালীতে। উপত্যকায় ছোট একটা পরিসরে অল্প কিছু ঘরে দোকান পাট আর কিছু বসতি নিয়েই এই ভ্যালী। সেই সাথে কিছু ঘোড়া ও স্থানীয় লোকজন যারা পর্যটকদেরকে ঘোড়ার চড়িয়ে আয় করে থাকে। ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোকে ওরা বলে পনি রাইড। পনি রাইড ব্যতিত পুরো উপত্যকা ঘুরে দেখা বেশ কষ্টকর, বিশেষ করে পাহাড়ের চড়াই উৎরাই পেড়িয়ে যাদের অভ্যাস কম। আমরা ঘুরে বেড়িয়েছিলাম পনি রাইডেই।


(৬) ট্যাম্পু ট্রাভেলার থেকে নামতেই পনি রাইডাররা ছেকে ধরল। দাম দর করে উঠে পড়লাম ঘোড়ায়, মনে হচ্ছিল যেন আমি কোন রাজা বাদশা, ঘোড়ায় চড়ে স্বর্গ দেখতে বেড়িয়েছি।


(৭) এখানে প্রচুর যাযাবর শ্রেণীর লোক রয়েছে, যাদের বাড়িঘরগুলো এমনই।


(৮) যাযাবরদের প্রধান সম্পদ এইসব পশু পালন।


(৯/১০) কিছু পথ বেশ খাড়া ও পাথুরে, মাঝে মাঝে মনে হয় যেন ঘোড়া হোচট খেয়ে পড়ে যাবে, বেশ ভয় ভয় লাগছিলো।




(১১) এই পার্বত্যাঞ্চলের মানুষদের পানির প্রধান উৎস, পাহাড়ের বরফ গলা পানির এমন ছোট বড় নালাগুলো।


(১২) দূর পাহাড়ের ঐ সাদা বরফগুলো এই পানির সরবরাহকারী।


(১৩) উপত্যকার একটা অংশে একটা বড় পাথর খন্ড রয়েছে যাতে আবার ছোট্ট একটা দরজার মতো করে একটা অংশ কাটা। এটা যেন পবিত্র কি বলছিল ওরা এখন আর মনে নাই। ওই পাথর খন্ড থেকে চুইয়ে চুইয়ে কিছু পানি ছোট্ট একটা জলাশয়ে এসে পড়ছে। ওটা নাকি পবিত্র জল, মনের আশা পূর্ণ হয়। খেয়ে নিলাম কিছুটা।


(১৪) আমার ভ্রমণ সঙ্গী পবিত্র জল পান করছে।


(১৫) স্থানীয় লোকজন।


(১৬/১৭) ঘোড়ার পিঠে বেধে কোন শস্য নিয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা।




(১৮) উপর থেকে তোলা উপত্যকার ছবি।


(১৯) পনি রাইড শেষ করে পেছন দিক থেকে তোলা বাজারটার ছবি।


(২০) সব শেষে এটা কিন্তু আমি :-B
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯
৩৬টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×