
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম। বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।

(২) অলস বসে থাকা নৌকা, এই ছবিটা সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে তোলা।

(৩) ভারতের নাগাল্যান্ডের রাজধানী কোহিমার নাগা হেরিটেজ ভিলেজে নাগাদের বাৎসরিক উৎসব হর্ণবিলের একটি দৃশ্য এটি।

(৪) এই ছবিটা তুলেছি সেন্টমার্টিন থেকে।

(৫) লাল সবুজ এই ফলটার নাম জানিনা, এটি আড়াইহাজার থানার গোপালদী আশ্রম থেকে তোলা হয়েছে।

(৬) বৃষ্টি ভেজা রাজহাঁস, নরসিংদীর বথুয়াদী গ্রাম থেকে তোলা ছবি।

(৭) সাজেকের পথে, রাঙামাটির সাজেক যাওয়ার পথে আদিবাসি শিশুরা রাস্তায় অপেক্ষা করে পর্যটকদের কাছ থেকে কিছু গিফট পাওয়ার আশায়, বিশেষ করে চকলেট। শিশুদের চকলেট দিচ্ছেন একজন।

(৮) জলের বিছানা, এটা ভরা বর্ষায় সিলেটের বিছানাকান্দির ছবি।

(৯) জামরুল, মনে হচ্ছে যেন ঠোটে লিপষ্টিক মেখে রেখেছে। বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।

(১০) সাদা রঙ্গন বা সুরভি রঙ্গন ফুল, এটা সাধারণত জঙ্গলেই ফুটে। তবে এর সুবাস অসাধারণ! বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।

(১১) এগুলো কাশ্মীরি আপেল।

(১২) ছোট সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা থেকে তোলা ছবি।

(১৩) শিশুকাল, নরসিংদীর রায়পুরা থেকে তোলা ছবি।

(১৪) মারমাদের সাংগ্রাই উৎসব, খাগড়াছড়ির পানখাইয়া পাড়া থেকে তোলা ছবি।

(১৫) শিশু মাঝি চালাচ্ছে বিশাল নৌকা, সিলেটের গোয়াইন ঘাটের রাতারগুল থেকে তোলা ছবি।

(১৬) শালবন বিহার, কুমিল্লার কোটবাড়ি থেকে তোলা ছবি।

(১৭) ফুলের নাম চাঁদমালা, আখাউড়ার আজমপুর থেকে তোলা ছবি।

(১৮) বাকলাই পাড়া, বান্দরবন জেলার থানচি উপজেলার নাইটিং মৌজার বাকলাই গ্রাম থেকে তোলা ছবি।

(১৯) নাগলিঙ্গম ফুল, ঢাকার বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা ছবি।

(২০) কমলাবউ পাখি, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




