সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
নেতারাও সত্যি স্বীকার করেন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গত পরশু শনিবার রাজশাহীতে বিবিসি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসেছিলেন 14 দলের নেতা ফজলে হোসেন বাদশা, 4 দলের নেতা মিজানুর রহমান, কানসাটের নেতা গোলাম রব্বানি এবং রাজশাহী ভার্সিটির শিক্ষক অধ্যাপক শওকত আরা। অনুষ্ঠানের এক পর্যায়ে নেতাদের কাছে জানতে চাওয়া হয়-'আপনাদের উপর জনগনের আস্থা কমে যাচ্ছে কেন?' এ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। প্রথমে নিজের কানে বিশ্বাস করতে পারছিলাম না-নেতারা কি বলছেন! আমি স্বপ্ন দেখছি নাতো! পরে দেখলাম কিছু কিছু বাস্তব ঘটনা আমাদের জীবনে আচমকা ঘটে যা অনেক সময় স্বপ্নের চেয়েও অবাক করা হয়!! জেলা বিএনপি নেতা মিজানুর রহমান প্রথমেই স্বীকার করলেন যে তারা অস্বচ্ছ। তাই জনগনের আস্থআ তাদের উপর থেকে কমে যাচ্ছে। অনেকটা একই সুরে কথা বললেন বাদশাও। কি, আমার কথা বিশ্বাস হচ্ছে না? না হবারই কথা!!! আজকে রাত আটটায় চ্যানেল আইতে এ অনুষ্ঠানটি দেখানো হবে। নিজেরাই এমন বিরল স্বীকারোক্তি স্বচক্ষে দেখুন (সতর্কতা: যদি না সম্পাদনা করে এ অংশটি বাদ দেয়া না হয়।)।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো
কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।