আজকে যারা পত্রিকাগুলো পড়েছেন, তারা নিশ্চয়ই ইতোমধ্যে জেনে গেছেন, ঝিনাইদহের মহান কৃষক হরিকে গতকাল বিকেলে চ্যানেল আই পদক-2006 প্রদান করা হয়েছে। হরি উচ্চফলনশীল একপ্রকার ধান আবিস্কার করেছেন। এলাকার মানুষ এ ধানের নাম দিয়েছে আবিস্কারকের নামানুসারে হরিধান। উত্তরের অনেক কৃষক এ ধান চাষ করে আজ লাভের মুখ দেখছে। হরিকে দেশবাসির সামনে তুলে এনেছে, চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ এবং তার অনুষ্ঠান ' মাটি ও মানুষ'। দারুন কাজ করেছেন শাইখ সিরাজ। গতকাল বিকেলে ঢাকার ইস্কাটনের বিয়াম অডিটোরিয়ামে মহান চাষী হরি ও সফল মানুষ শাইখ সিরাজ দুজনকেই আমার দেখার সৌভাগ্য হয়েছিল। চ্যানেল আইয়ের আমন্ত্রনেই আমি ওখানে গিয়েছিলাম। দেখলাম ওখানে যেন তারার মেলা বসেছে। ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ফরিদুর রেজা সাগর, ড. আতিউর রহমান, ড. ইরিনা ভট্টাচার্য, আলী ইমাম, ড. এম শমসের আলী প্রমুখ কে নেই সেখানে! তবে আমার মনে হচ্ছিল সবাইকে ছাড়িয়ে একজন তারকাই সেখানে যেন উজ্জলতর। সে যে আমাদেরই মত অতি সাধারণ, যেন অনেক চেনা, সেই কৃষক হরিপদ কাপালি! ফতুয়া, ধুতি পরা এ মহান মানুষটি যখন স্টেজে এলেন। আবেগে তিনি যেন কাঁপছিলেন। তার চোখে ছিল সরলতা, রাজ্যের বিস্ময়! আমার জন্য এত বড় আয়োজন! বাংলার এমন গর্বকে সম্মান জানতে পেরে সত্যি খুব ভাল লাগছে! নিজেকে মনে হচ্ছে, 22 বসন্তের এ জীবনে এটাই আমার সেরা অভিজ্ঞতা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



