somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু..........

৩০ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শৈশব, কৈশোর পেরিয়ে, স্কুল-কলেজের গন্ডি ছাড়িয়ে, জীবনের অনেকটা সময় হারিয়ে এই ভার্সিটি লাইফে এসে ভাবি-খেলার মাঠে কার সাথে কানামাছি খেলতাম? পুকুর ঘাটে কে আমার সাথে সাঁতারে লাফ দেয়ার পাল্লা দিত? ক্রিকেটে যে বার পাড়া চ্যাম্পিয়ন হলাম আমাদের দলে কারা ছিল? স্মৃতির খাতার প্রতিটি পাতা হাতড়ে দেখি প্রায় সবই ঝাপসা হয়ে গেছে। চেনা-চেনা, হাসি-হাসি মুখগুলো যেন এরই মাঝে হারিয়ে গেছে। শতবার ডাকা সেই নামগুলো মনে করতে পারছি না। তবুও ধূসর স্মৃতির ধূলোগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করি। বন্ধু! যেথায় থাক না কেন ভাল থেকো, খুব ভাল।
ছোটবেলার বন্ধুত্বে কোন চাওয়া-পাওয়া ছিল না। কিন্তু বড়বেলার বেশিরভাগ বন্ধুত্বই কেন জানি প্রত্যাশাবিহীন হয় না। দলীয় সুবিধা পাবার জন্য বন্ধুত্ব, নোটের জন্য বন্ধুত্ব, বিনে পয়সায় খাওয়ার ধান্দায় বন্ধুত্ব, চান্সে সেলফোন ব্যবহারের জন্য বন্ধুত্ব ইত্যাদি হরেকরকম বন্ধুত্ব বড়বেলাতেই চোখে পড়ে। তবে এটাও ঠিক হাতের পাঁচ আঙ্গুল সমান নয়। এখনো পৃথিবীতে যেমন ভাল মানুষের সংখ্যা বেশি, তেমনি স্বার্থপরতাহীন বন্ধুত্বই বেশি।
আমাদের দেশে বন্ধুত্ব বলতে ছেলে-ছেলে বন্ধুত্ব কিংবা মেয়ে-মেয়ে বন্ধুত্ব বোঝানো হয়। ছেলে-মেয়ে বন্ধুত্ব বিষয়টিকে অনেকেই বাঁকা চোখে দেখেন। কেউ কেউ ভাবেন, ছেলে-মেয়ে বন্ধুত্ব হয় নাকি! হয় তো প্রেম! আসলে এটা আমাদের একটা বিরাট সমস্যা যে আমরা প্রেম ও বন্ধুত্বকে পরস্পরের সাথে মিলিয়ে গুলিয়ে ছাড়ি। অবশ্য ইদানিং দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন হচ্ছে। সবকিছু সহজ চোখে দেখলেই তো হয়। বন্ধু তো বন্ধুই। হোক না সে ছেলে কিংবা মেয়ে। বন্ধুকে ছেলে/মেয়ে হিসেবে না দেখে আমরা কি মানুষ হিসেবে দেখতে পারি না?
অনেকেরই জীবনের একটা সময় বন্ধু থাকে না। হয়ে পড়েন নিঃসঙ্গ। ব্যস্ততার অজুহাতে বন্ধুদের সাথে যোগাযোগ রাখেন না কেউ কেউ। কিন্তু এ আধুনিক যুগে বন্ধুদের সাথে যোগাযোগ রাখাটা কি খুব কঠিন? কাজের চাপে হয়ত দেখা করা যাচ্ছে না, খরচের ভয়ে মোবাইলে কথা বলা যাচ্ছে না, তাহলে অন্তত একটা মিসকল তো দেয়া যায়-'দোস্ত, তোরে ভুলি নাই!'
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×