somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

হে ঈশ্বর, আমাদের মুরগীর কলিজা দিন!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা দাদী আমাকে মুরগীর কলিজা খেতে দিতেন না।
তার ধারণা, মুরগীর কলিজা ছোট, এই কলিজা খেলে আমার কলিজাও ছোট হয়ে যাবে। সেই ছোট কলিজা নিয়ে আমি হবো ভীরু-কাপুরুষ! কারণে অকারণে ভয়ে আমার সেই ছোট কলিজা শুকিয়ে আরও ছোট হয়ে যাবে! পুলিশের খাকি পোশাক কিংবা রক্ত দেখলেই আমার ছোট কলিজা থরথর করে কাঁপতে থাকবে।

সমস্যা হচ্ছে মুরগীর কলিজা না খেয়েও আমার কলিজা ছোট হয়েই আছে। এই কলিজা কারণে অকারণে ভয়ে শুকিয়ে যায়। আমি কুরবানির সময় গরু জবাই দেখতে পারি না, গাঁও-গ্রামে চোর ধরা পড়লে মানুষ মহাআনন্দে নিয়ে চোর পেটায়, আমি সেই চোর পেটানোও দেখতে পারি না।

এবার গ্রামে গেছি। বাজারের মাঝখানে দেখি ছোটখাট এক জটলা। সেই জটলার কাছে গিয়ে দেখি, সৌম্য শান্ত চেহারার বৃদ্ধ এক দোকানী কি করে যেন গোটা দুই ইঁদুর ধরে ফেলেছেন। এই ঈদুরের উৎপাতে তার দোকানের মালামালের দফারফা। কিন্তু ইদুরের কোন গতিই তিনি করতে পারছেন না। আজ দুই মহা ত্যাদরকে ধরতে পেরে তার আনন্দের সীমা নেই। তিনি সেই দুই ইঁদুরে গায়ে কেরোসিন ঢেলে দিয়েছেন, এখন আগুন দিবেন, উৎসুক জনতা কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে, কখন আগুন দেয়া হবে। জ্বলন্ত শরীরে খানিকবাদেই ঈদুর দুইটা দিগ্বিদিক ছুটবে, একসময় পুরে ছাই হয়ে যাবে। কি চমৎকার দৃশ্য! এই দৃশ্য মিস করা মানে মানব জনম বৃথা!!

ভয়ে আমার কলিজা আবারো শুকিয়ে গেল! আমি হতভম্ব গলায় বললাম, 'চাচা মিয়া, আপনি কি মানুষ?'

এই কথায় সবাই মিলে যেন আকাশ থেকে পড়ল, 'কি সমস্যা তোমার?'

আমি মিনমিনে গলায় জবাব দিলাম, 'আমার আর কি সমস্যা? এমনে কইরা কেরোসিন ঢাইলা আপনেগো গায়ে আগুন দিলে বুঝতেন, সমস্যা কার?'

ওনারা রীতিমত বিরক্ত! চোখের সামনে কি চমৎকার একটা খেলা মিস হয়ে যাচ্ছে! আহা!

কেউ একজন রেগেমেগে বলেই ফেললেন, 'ওই ব্যাটা, ইন্দুর আর মানুষকি এক নাকি?'

এই বক্তব্য ফেলে দেয়ার মত বিষয় না। গভীর চিন্তার বিষয়। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। সম্ভবত তেনারাও। কারণ পুড়িয়ে ইঁদুর মারার পরিকল্পনা কার্যকর হোল না। অন্য উপায় নিয়ে তারা ব্যস্ত হয়ে গেলেন।

বছরখানেক আগে, বিশ্বজিৎ নামের এক ছেলেকে রাস্তায় ছাত্রলীগের কিছু ছেলেকুপিয়ে মেরেছে। সেই দৃশ্য নিয়ে দেশের মিডিয়ায় তোলপাড়। আমি আমার মুরগীর কলিজা নিয়ে সেই দৃশ্য দেখবার সাহস সঞ্চয় করে উঠতে পারিনি। কিন্তু কোন কুক্ষণে যেন সেই দৃশ্য আজ টিভিতে দেখলাম। আমার সেই মুরগীর কলিজা কেমন কেমন করে যেন স্বাভাবিক থেকে গেল। আমি এই স্বাভাবিকত্বের কারণ খুঁজে পেলাম না। একসময় আমার মনে হোল, আমার ভেতরে একধরণের অদ্ভুত ভাবনা হচ্ছে, সেই ভাবনা জুড়েই একটাই উপলদ্ধি, 'এই দৃশ্য বাস্তবের কোন দৃশ্য না। এটি কোন সিনেমার শুটিং। সেই সিনেমা দুর্বল চিত্তের লোকজনের দেখা নিষেধ। এই শুটিঙের দৃশ্যে যারা অভিনয় করেছে, তারা অতি উঁচুমানের অভিনেতা! তাদের অভিনয়শৈলীর গুণে দৃশ্য বাস্তব মনে হয়েছে। কিন্তু বাস্তবে এমন কোন ঘটনা ঘটা সম্ভব না! সম্ভব না!! কখনোই সম্ভব না'!!

আমি নিজের কলিজার এই প্রবোধ নিয়ে চুপচাপ বসে আছি। তখন দেখি সেই খুনিগুলা খুব স্বাভাবিকভঙ্গীতে হেঁটে যাচ্ছে, তাদের মুখভর্তি হাসি, তারা দম্ভভরে চিৎকার করছে। সেই চিতকারে তারা জানান দিচ্ছে, তাদের কেউ কিছু করতে পারবে না!

এইখানে এসে আমার মুরগী কলিজা ভয়ে শুকিয়ে গেল!! মনে হল, ওদের কলিজাটা কত বড়? কিসের কলিজা? আমি জানি না। আমার কেবল মনে হয়, ঈশ্বর ওদের কলিজাটা ছোট করে দাও।

একেকটা মুরগীর কলিজার মতন!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×