তুই ছিলি এইখানে বাতাসের গন্ধে,
তুই ছিলি রোজ দিন, রোজ ভালো-মন্দে।
তুই ছিলি কবিতায়, 'মন-মন' মেশাতে,
'আমি-তুই', চুপি চুপি, ভাবনার নেশাতে।
তুই ছিলি, তুই নেই, বাকী সব থাকছেই,
কান পেতে শুনে দেখ, সব তোকে ডাকছেই।
তুই নেই তবু যেন সবটাই থেকে যায়
তোর ছোঁয়া, চুপি চুপি, ঠিক তোকে রেখে যায়...
----------------------------------------------
ছোঁয়া/ সাদাত হোসাইন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



