এই ক্লান্ত দিনের শেষ, এই বেঁচে থাকা অবশেষ
হাঁটা ক্লান্ত পায়ে রোজ, একা একা...
এই ফুটপাথ, রাস্তায়, এই দর দামে সস্তায়
রোজ লাশ কাটা ঘরে নাম লেখা...
এই বেঁচে বেঁচে মরে যাওয়া, এই দু দণ্ড আয়ু চাওয়া
যেন আরও ঢের মৃত্যুর আয়োজন...
এই মৃত্যু ভীষণ পথ, এই ভুলে যাওয়া সে শপথ
ফুঁড়ায় বেঁচে থাকা লাশেদের প্রয়োজন...
-----------------------------------------
লাশের শহর/ সাদাত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



