somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

বাবা

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোকটা ষাঁড়ের মত চিৎকার করল, 'হারামজাদা, তুই আমারে চেনস?'
রিকশাওয়ালা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল! কি বলবে সে? লোকটা বাঘের মতন গর্জে উঠল, 'কথা কসনা কেন নাটকির পুত? এখন এই জামা কে ধুইব? তুই? না তোর বাপ?' রিকশাওয়ালা কি বলবে, তার গালের কাছের ত্বক, ঘাড়ের কাছের লোমকূপ চরম মুহূর্তের অপেক্ষায় আছে। এই বুঝি বজ্রাঘাত হবে। দশাসই চেহারার লোকটা নেকড়ের মত লাফিয়ে উঠল, 'জানস? এই পাঞ্জাবির দাম কত জানস? কেদা ছিটাস কেন রাস্তায়? চউক্ষ্যে দেখস না?' রিকশাওয়ালা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে জানে, দোষ তারই। কিন্তু...
তাকে আর 'কিন্তু' অবধি ভাবার সুযোগ দিল না লোকটা, সাপের মতন ফণা তুলে বলল, 'তুই আমারে চেনস নাই, আমি কেডা!! আমি... আমি...
মোটা শরীরে বাজখাই গলার লোকটার কথা জড়িয়ে গেল, সে তার আমি... আমি... শেষ করতে পার্ল না। তার আগেই পাশে দাঁড়ানো ফুটফুটে পরী মেয়েটা টুক করে তার হাত ধরল, তারপর বলল, 'তুমি একটা পচা বাবা। তুমি কি পচা কথা বল! তুমি এতো পচা কেন বাবা? আমি তোমাকে আর বাবাই বলব না, বলব, পচা লোক!'

ষাঁড়ের মতন চিৎকার করা, বাঘের মতন গর্জন করা, নেকড়ের মতন লাফিয়ে ওঠা, সাপের মতন ফণা তোলা লোক'টা নিমিষেই 'বাবা' হয়ে গেল। ফণা নামিয়ে, নিচু মাথায় দাঁড়িয়ে, শান্ত গলায় ফিসফিস করে বলল, 'সরি মা, আর হবে না'।
পরী মেয়েটা বলল, 'তাহলে ওকে আদর করে দাও'।
বাবা হয়ে যাওয়া 'পচা লোক'টা রকশাও্যালার কাঁধে হাত রেখে বলল, 'আমি সরি, আর কখনও এমন হবে না'।

পরী মেয়েটা টুকটুক করে বাবা'র হাত ধরে হেঁটে যাচ্ছে।
সে হয়তো আরেকটু বড় হলে গম্ভীর গলায় বলত, 'বাবাদের পচা হতে নেই, বাবা'।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×