somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

পরস্পর

২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমায় তোমার কেমন লাগে? কেমন লাগে আমি বিহীন স্বপ্ন এবং সময়গুলো?
বালিশ এবং নালিশ বিহীন ওই বিছানা, কেমন লাগে?
রোজ দরজা শুন্য যখন, খিল এঁটে রয় রাত নিশীথে, তখন তোমার কেমন লাগে?
কে তাকাবে কাহার আগে, ঠোঁটের ভেতর ঠোঁট লুটোবে, কে ছুঁয়ে দেয় ঘুমের ভেতর?
কে এঁকে দেয় চিহ্ন সকল, বুকের ভেতর, স্মৃতির ভীষণ দস্যিপনায়
আমি বিহীন এইসময়ে কেমন লাগে? কেমন লাগে আমার পরে আমার আগে,
রাত্রি দিনের সকল ভাগে, আমি বিহীন সবটা সকাল, কেমন লাগে?
কেমন লাগে, কেমন লাগে, আমায় তোমার কেমন লাগে!
এক জনমের রৌদ্র হাওয়ায়, দুঃখ সুখের সকল পাওয়ায়,
ভুল ছিল এই ভাবনা ভীষণ, আমায় তোমার কেমন লাগে!
কেমন লাগে রঙের ভেতর, সুখের হরেক ঢঙের ভেতর
নানান পোশাক, সঙের ভেতর, কেমন লাগে!
আমায় তোমার কেমন লাগে, আমি বিহীন লাগবে কেমন?
কাঁদবে ভেবে এই এতোটুক? এই এতোটুক চন্দ্রগ্রহণ?
তন্দ্রাবিহীন একটুকু রাত, আমায় ভেবে শুন্য দুহাত
কাঁপবে ভীষণ? কাঁদবে ভীষণ? আমি বিহীন কেমন লাগে
জানার ভীষণ ইচ্ছে জাগে, ভীষণ রকম।
কিন্তু জানো, এই হিসেবে, বেহিসেবের সংখ্যা অনেক
আমার কেবল ইচ্ছে জাগে, জানতে ভীষণ, আমায় তোমার কেমন লাগে!
কেমন লাগে একজনমের সকল ভাগে।
তোমারও কি ইচ্ছে জাগে, তোমায় আমার কেমন লাগে?
কেমন লাগে, অমন করে তাকাও যখন, রুদ্র চোখে,
আমার সকল কষ্ট মাপো ক্ষুদ্র শোকে, কেমন করে কান্না ঝরে একলা বুকে
তখন তোমায় কেমন লাগে! কেমন লাগে যখন ভাঙো স্বপ্ন এবং সময় সকল
রোজ পুড়িয়ে হাওয়ায় ওড়াও মন ঘুড়িটা, ইচ্ছেগুলোয় পড়াও শেকল
আমার তখন কেমন লাগে? তোমায় আমার?
তোমারও কি জানতে কভু ইচ্ছে করে, তোমায় আমার কেমন লাগে? কেমন লাগে!


~ পরস্পর/ সাদাত হোসাইন
১৮/০৪/২০১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×