somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

দূর!

৩১ শে মে, ২০১৫ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গভীর রাতে রেজাল্ট নিয়ে বাড়ি ফিরলাম।

এইচসসি'র রেজাল্ট। সেকালে কলেজে গিয়ে রেজাল্ট নিয়ে আসতে হয়। ফেরার পথে বাস নষ্ট, ফিরতে ফিরতে গভীর রাত। বন্ধুরা উল্লসিত। আমরা খেয়া নৌকায় নদী পেরুলাম। নদীর ওপারে গাড় অন্ধকারে উৎকণ্ঠিত মা-বাবাদের ভিড়। পাশ করারা সোল্লাসে চেঁচাচ্ছে। মা বাবার বুকে ঝাঁপিয়ে পড়ছে।

সেই গাড় অন্ধকার থেকে নামাজের সাদা কাপড় পড়া আশিতিপর বৃদ্ধাটি এগিয়ে এলেন। আমার দাদী। বু। তার হাতে তখনও তজবীহ। তিনি আমার কাছে এসে দুহাতে আমার কোমর জড়িয়ে ধরলেন। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, 'বু, আমি পাশ করছি'। বু সে কথা শুনলেন কি না বোঝা গেল না। তিনি কাঁদছেন। আমি বললাম, 'কন্দেন ক্যান? আমিতো পাশ করছি। ফাস্ট ডিভিশন, তিনখান লেটার'।

বু বললেন, 'তোর আর পড়া লেহা করনের দরকার নাই, দুইখান হালি গরু কিন্যা দিমু, হাল চাষ কইর‍্যা খাবি'।

আমি বিস্মিত গলায় বললাম, 'এইগুলান কি কন?'

বু বললেন, 'ঠিক কথা কই? হেই বেয়ান বেলা গেছস। আর এহন রাইত বেয়ান হইতে আছে, চিন্তায় চিন্তায় বুক হুগাই গেছে। বুক ধরফর করতে আছে। আল্লারে ডাকতে ডাকতে গলা হুগাই গেছে...'

বু কথা শেষ করতে পারেন না। কান্নার দমকে থেমে যান। আমি বলি, 'পথে গাড়ি নষ্ট হইছিল, আর ঢাকারতন কলেজে রেজাল্ট আইতেও দেরী হইছিল'।

বু বললেন, 'অত কিছু বুঝি না, তোর আর পড়ালেহা করনের দরকার নাই। অত দূরে যাওনেরও কাম নাই। তুই বাড়িতেই থাকবি। গিরিস্তি কাম কাইজ করবি। আমার জমানো টাকা আছে, গরু কিন্যা দিমু। পড়া লেহা কইর‍্যা জজ ব্যারিস্টার হওনের দরকার নাই। আমার বোগোলে (কাছে) থাকবি, চউক্ষের সামনে সামনে থাকবি... যখন মন চাইব দেখমু... তুই দূরে যাবি না।'
আমি যাই নি, অথচ বু-ই চলে গেছেন। দূরে। না ছোঁয়া দূরত্বের দূরে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

BNP কেও আওয়ামিলীগের মত নিষিদ্ধ করা যায়...

লিখেছেন অপলক , ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৩



আমাদের দেশে দারুন কিছু ঘটনা আমরা সাদরে গ্রহন করেছি, যদিও সেগুলো স্পষ্ট অপরাধ।

উদাহরন স্বরুপ:
১. কেউ অবৈধভাবে টাকা ইনকাম করল, সেই কাল টাকা সাদা করার সুবিধা দেওয়া হত, দেয়া... ...বাকিটুকু পড়ুন

অলৌকিক ঘটনায় ভরপুর আল ইসরা ওয়াল মিরাজ - ১ম পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


...................................মহাশুন্যে উর্ধালোকে ভ্রমনের একটি কাল্পনিক বাহন.
পোস্টের শুরুতেই এখানে প্রচ্ছদে থাকা ছবিটি সম্পর্কে বিনয়ের সঙ্গে পরিষ্কার করতে চাই এই ছবিটি কোনো
বাস্তব ঘোড়া বা জীবজন্তুর রূপ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

উনার কি এখন নতুন পি,এইচ,ডি করা লাগবে? ;) (সাময়িক)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৫

সামু যাকে চিরতরে নিষিদ্ধ করেছে, তাঁর কথা বলছি। তিনি আমেরিকান কোন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তিবিদ্যায় পিএইচডি করেছেন বলে শুনেছি। অথচ, সেই বিদ্যা এখন কাজে লাগছে না দেখছি!!! সামু'র 'গার্বেজ' সফটওয়্যার... ...বাকিটুকু পড়ুন

=তোকে হলুদ ফুলের শুভেচ্ছা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৫ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৩


হিমু,
কেমন আছিস? হলুদ ফুলের শুভেচ্ছা নিস
নিস শিশিরের স্নিগ্ধতা;
নিস কুয়াশার হিম আবেশ, মনে মাখিস
কেমন আছিস? আছিস কোথা?

এন্তার প্রহর গেল পেরিয়ে;
নিচ্ছিস না আর মনের খোঁজ,
কোথায় তুই গেলি হারিয়ে?
তুই কী জানিস, তোকে... ...বাকিটুকু পড়ুন

নেপালকে বাংলাদেশ হতে দিতে চান না সুশীলা কারকি !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৫


নেপালের ইন্টেরিম সরকারের প্রধান উপদেষ্টা সুশীলা কারকি সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। তিনি বলেছেন, নেপালের পরিস্থিতি যেন বাংলাদেশের মতো না হয়, সে ব্যাপারে তিনি সতর্ক থাকবেন। এই কথা... ...বাকিটুকু পড়ুন

×