somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম ব্লগ । কৌতুক দিয়ে শুরু করলাম . . . =p~ =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

##প্রবাসী বন্ধু অনেক দিন বাদে ঢাকার বন্ধুর বাড়ীতে অথিতী হয়ে আসছেন আজ তিন দিন। কথাচ্ছলে প্রবাসী বন্ধু বলেন দেখো ভাই গোড়া থেকে লক্ষ্য করছি তুমি তোমার কুকুরটাকে খুব ভালবাসো ।

…..বাসবো না । আমি তো ওকে একটা মানুষ বলেই ভাবি, যেদিন ঝি চাকর থাকেন না সে দিন ঐ কুকুরটা এটো থালা বাসন জিভ দিয়ে সাভ করে দেয়।
……………………………………………………………………………………………………………………….
##গৃহিনী: আজীবনতো পানি মেশানো দুধই দিয়েই এসেছো। তা বাপু শহরে এখন কলেরা টাইফয়েড, লেগেছে, কোথাকার ডোবা পুকুরের পানি মেশাও, ও দুধ খেয়ে আমরা মরবো নাকি?

দুধ ওয়ালা: ছি ছি, কি যা বলেন মা ! চুকচুক করে বলে উঠল দুধ ওয়ালা। মুখ্য মানুষ বলে কি অতটুকু জ্ঞানও নেই আমার ? পানি আমি না ফুটিয়ে মেশাই না।
……………………………………………………………………………………………………………………………..
##ফুটপাতে বাতের ঔষধ বিক্রি । লাতু মিয়া বিক্রেতাকে জিজ্ঞেস করল , এই ঔষধে কাজ হবে তো ? বিক্রেতা হেসে জবাব দিল : এই ঔষধ খেলে বাত আপনার শরীর থেকে পালিয়ে যাবার পথ খুঁজে পাবে না ।

অনেক দিন পর উক্ত ঔষধ বিক্রেতার সঙ্গে লাতু মিয়ার দেখা হওয়ার সে রেগে গিয়ে জিজ্ঞেস করল : কি হে তোমার ঔষধে খেয়ে তো বাত যায়নি ?

বিক্রেতা জবার দিল ক্যান আমি তো বলে ছিলাম – বাত পালিয়ে যাবার পথ খুঁজে পাবে না ।
…………………………………………………………………………….
##রোগীঃ ডাক্তার সাব! বেশীদিন বাচোনের কোন উপায় আছে কি?
ডাক্তারঃ যান বিয়া করেন গিয়া।
রোগীঃ ক্যান? বিয়া করলে কি বেশিদিন বাচন যায়?
ডাক্তারঃ তা কইবার পারুম না। তয় এতডা কইতে পারে যে আপনে বিয়ার পর আর বেশিদিন বাচনের চেষ্টা করবেন না।
……………………………………………………………………….
রোগীঃ ডাক্তার সাহেব, আমাকে কুকুরে কামড়েছে।
ডাক্তারঃ আপনি কি জানেন না যে আমার রোগী দেখার সময় ৪টা থেকে ৮টা।
রোগীঃ আমিতো জানি। কিন্তু ওই হতচ্ছাড়া কুকুরে তো আর ওটা জানে না।
……………………………………………………………………………..
এক রোগী অপারেশন থিয়েটার থেকে ছুটে পালাচ্ছেন । তাকে এভাবে ছুটতে দেখে এক ডাক্তার তার পথ আগলে দাঁড়ালেন।
ডাক্তার : ব্যপার কী, আপনি এভাবে পালাচ্ছেন কেন?
রোগী : সাধে কী আর পালাচ্ছি?
ডাক্তার : ঘটনাটা খুলেই বলুন না।
রোগী : নার্স বলছেন, খুব সহজ অপারেশন, ভয়ের কোনো কারণ নেই।
ডাক্তার : নার্স তো ঠিকই বলেছেন।
রোগী : তিনি কথাটি আমাকে বলেননি, বলেছেন যিনি অপারেশন করবেন, সেই ডাক্তারকে।
……………………………………………………………………………..
প্রেমিকঃতোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব রেখেছো?
প্রেমিকাঃহ্যাঁ।
প্রেমিকঃতোমার বাবা কি বললেন?
প্রেমিকাঃতিনি জানতে চাইলেন, তোমার ব্যাঙ্কে কত টাকা আছে।
প্রেমিকঃকি বললে?
প্রেমিকাঃযা সত্যি তাই বললাম,দুলাখ।
প্রেমিকঃতোমার বাবা কি বললেন?
প্রেমিকাঃতিনি টাকাটা ধার চাইলেন।
…………………………………………………………………………………….
আজীবন বাম রাজনীত করেছেন খ্যাতনামা এক রাজনীতিবিদ | এখন মৃত্যুশয্যায় | শুভার্থীরা ঘিরে আছে শেষ সময়ের বাণী শোনার জন্য |
রাজনীতিবিদ বললেন, মরার আগে আমি একটা ডান দলে যোগ দিতে চাই |
: কেন ? এই শেষ বেলায় কেন কপালে কলঙ্ক লাগাতে চান ?
: মরার আগে অন্তত একজন ডান রাজনীতিবিদ মেরে যেতে চাই |
…………………………………………………………………………………..
শিক্ষক বললেন, লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো, কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে, তার সাথে পরামর্শ করতে হবে |
: কিন্তু তার জন্য যে ফি লাগবে স্যার |
: ফি ! কিসের জন্য?
: আমার বাবাযে উকিল | ফি ছাড়া পরামর্শ করেন না |
………………………………………………………………………………
আইনের অধ্যাপক উইল বা ইচ্ছাপত্র সর্ম্পকে বিরাট লেকচার দিয়ে ছাত্রদের জিজ্ঞাসা করলেন , এবার বলোতো উইলের ব্যাপারে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি কি?

চট করে পেছন থেকে এক ছাত্র বললো একজন মুমুর্ষু ব্যক্তি এবং তার ধন সম্পদ স্যার।
………………………………………………………………………
##এক ডেপো ছোকরা একজন কন্যার পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন স্যার প্রেম জিনিসটা কেমন ?

কন্যার পিতাঃ প্রেম হলো স্বগীয় জিনিস এর স্বাদ যে জীবনে পায়নি তাকে ঘৃনা করি

ছোকরাঃ আমি আপনার মেয়েকে ভালোবাসি
—————————————————————-

মাষ্টরঃ তোমরা নিশ্চিই বুঝতে পেরেছো মানুষ কি ভাবে সৃষ্টি হয়েছে ?
এক ছাত্রঃ কিন্তু মাষ্টার মশাই বাবা যে বললো আমাদের সৃষ্টি হয়েছিল বানরের থেকে ।
মাষ্টারঃ এ বিষয়ে আমি কিছু বলতে চাই না । কেননা এটা তোমাদের পারিবারিক ব্যাপার
———————————————————————–
স্যার ছাত্রকে প্রশ্ন করছে।

স্যারঃ মিঠু, বলতো গরু আমাদের কি দেয়?

মিঠু :গরু ? গরু আমাদের গুতো দেয়।।।
——————————————————————————
শিক্ষক : তোমার এত দেরি হল কেন?

ছাত্র : ঐ রাস্তাতে একজনের একটা পাঁচশো টাকার নোট হারিয়ে গেছিল।

শিক্ষক : আচ্ছা,তুমি তাকে টাকাটা খুঁজতে সাহায্য করছিলে?

ছাত্র : না , আমি টাকাটার ওপর দাঁড়িয়ে ছিলাম।
——————————————————————-
শিক্ষক: “I killed a person” এটিকে ভবিষ্যত কালে রূপান্তরিত করো তো।

ছাত্র: ভবিষ্যত কালে হবে “You will go to jail”।
———————————————————————-
শিক্ষক: মদন, তুমি তো বেশী কথা বলো।

মদন: স্যার, এটা বংশগত।

শিক্ষক: কি বলতে চাও?

মদন: আমার দাদু একজন রাস্তার হকার ছিলেন, আমার বাবা একজন শিক্ষক।

শিক্ষক: আর তোমার মা?

মদন: তিনি তো মহিলা।
—————————————————————————–
শিক্ষক: কেউ কি আমাকে কাকতালীয়তার একটি উদাহরণ দিতে পারবে?

সালমান: স্যার, আমার বাবা ও মা একই দিনে একই সময়ে বিয়ে করেছিলেন।
———————————————————————————
শিক্ষক: শুভ, যা মানচিত্রে গিয়ে উত্তর আমেরিকা বের কর।

শুভ: এই তো এখানে!

শিক্ষক: ঠিক আছে। আচ্ছা রবিন, বলো তো আমেরিকা কে আবিষ্কার করেছিলেন?

রবিন: শুভ, স্যার।
——————————————————————————–
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×