শোনো, শুনছো নাকি...
এদেখা শেষ দেখা নয়
এই প্রেম নয়তো শেষ
এর পরেও আছে আরো বহুদিন- ক্ষণ
আছে অন্তরে ভালোবাসা অশেষ............
প্রথম দেখার পরে আজ দেখা হলো
মাঝখানে কতোটা বছর নীরবেই হারালো
এর পরে আবারও চোখাচোখি হবে
মনে মনে কানে কানে কতো কথা হবে
ভালোবাসায় জড়ানো মায়ার আবেশ..........
সেদিন মেলায় তুমি দেখেও দেখনি
মনে হয় এখনো মন বুঝনি
কারো যেন হাত ধরে আড়াল হলে
নয়নজুড়ে হঠাৎ শ্রাবণের বারি খেলে
স্বপ্ন তবুও গো হয়নি তো শেষ...........
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



