আমাদের কষ্টের দিনগুলোতে কেউই কাছে থাকে না!
কেউই বলে না যে আছ তো ভালো? তবে তাই থাকো,
আমাদের যন্ত্রনাদায়ক কষ্টগুলো তাদের কষ্টই মনে হয় না!
আমরা একটি গভীর কষ্টের সাগরে ভেসে বেড়াই,
ঐ নীল আকাশে আমরা অবাঞ্চিত ক্ষূর্ণিপাক
আমরা রাতের আকাশে পোড়ে যাওয়া নক্ষত্র
আমরা বেদনার আকাশে নীল ঘুড়ি উড়াই!
আমাদের প্রতিমুহূর্তে গ্রাস করছে ওই রক্তচক্ষুর তিমিরা
আমাদের অস্তিত্ব বিলিন করে দিচ্ছে শকুনের দল,
হায়েনারা কালো থাবায় আমাদের নাই করে দিচ্ছে
ওরা আমাদের পথচলা রুদ্ধ করে দেয়, ওরা! ওরা নষ্টের মূল!
আমরা বলহীন, আমরা রিক্তহস্ত, নিপীড়িত- অসহায়!
আমরা দেশকে ভালোবাসি, এই মা-মাটিকে ভালোবাসি
ভীষণ, ভীষণ ভালোবাসি লাল-সবুজের পতাকাটিকে
কিন্তু আমরা ওদের মতো চাটুকারী করতে পারি না,
আমরা পারি না ওদের পা চাটতে,
পাগলা কুকুরের মতো ওদের পিছু পিছু ছুটতে!
আর তাই আমরা এখানে নিগৃহীত,
আমাদের শ্রমগুলো মূল্যহীন,
আমাদের আকাশ এখানে কষ্টে নীল!
অথচ এই আমরাই এখানে সংখ্যাগরিষ্ঠ
কি দুর্ভাগ্য আমাদের! কি নিষ্ঠুর নিয়তি জীবনের!
মাঝে মাঝে ভাবতে ভাবতে দুচোখে বয়ে যাওয়া রক্তের ছোপ জমাটবদ্ধ হয় আমাদের বক্ষে,
আমরা তখন মেনে নিই, আমরা সবকিছুই মেনে নিই!
ঐ, ওটুকুই আমাদের সম্বল, একমাত্র সম্বল,
মেনে নেয়াই যে আমাদের নিষ্ঠুর নিয়তি....
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



