গরুর বাজার
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাঁটতে গরু উঠতে গরু
গরু গরু গরু সব
বাংলা থেকে নিউইয়র্ক অবধি
করছে গরু কলরব।
পিঠে গরু, কাঁধে গরু
গরুর এখন দাম বেশি
মিছামিছি গরুর ভয়ে
হাক ছাড়িল যদুর মাসী।
বাড়িতে গরু গাড়িতে গরু
গরু হালায় বিল্ডিং-এ
মদন মিয়ার প্রেমে বাঁধা
ছেদ পড়িল ফিল্ডিং-এ।
অনলাইনে গরু অফলাইনে গরু
গরু আছে হার্ডলাইনে
ফেসবুকে গরু টেক্সবুকে গরু
গরুও অনেক আইন মানে।
গরুর কেউ পুঁজা করে
কেউ গরু খায়
অনেকে আবার গরুর নামে
কবিতা বানায়।
গরু আমার লালু সোনা
ধরতে গেলে শিং মারে
গলার মালা পরিয়ে দিলে
গরুর আরো দাম বাড়ে।
গরুর জ্বালা বড় জ্বালা
দেশ থেকে তারা দেশান্তর
গাভি-বলদ-ষাঁড় এসব
গরুর হলো নামান্তর।
তুমি গরু আমিও গরু
দেশটাই এখন গরুর বাজার
গরুর আদেশ ডিনাই করবে
হিম্মত আছে কার আবার!
গরু মহান গরু প্রিয়
গরুর চরিত্র ভালো
মানুষগুলো গরু হলে
মন্দ কিসে বলো!!
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন