জনতা ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে । প্রশ্নসহ ১৬ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এগুলোর মানে কি ? প্রত্যেকটি পরীক্ষায় একই অবস্থা । আগে দেখতাম কলেজের স্যারদের কাছে যারা প্রাইভেট পড়ত তারা প্রশ্ন পেত, মেজাজ খারাপ হতো তখন । তারপর থেকে শুরু । মেডিকেল ভর্তি পরীক্ষার সময় প্রথম এই ভয় কাজ করেছিল । পরে দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসের রুপ । অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা আর নাই বললাম ।কিছুদিন আগে, রংপুরে শিক্ষক নিবন্ধন পরীক্ষার কথা সবার নিশ্চয় মনে আছে । আজ আবার জনতা ব্যাংকের প্রশ্নপত্র ফাঁস হয়েছে । তাহলে আমাদের জাতিটার হলোটা কি ? আমরা সব জায়গায় দুর্নীতি করতেছি , ভাল কথা । কিন্তু যেখানে ভবিষ্যৎ জড়িত সেখানে এ জাতির বিবেক কি বলে ? যারা আজ প্রশ্ন পেয়ে পরীক্ষা দিচ্ছে, তারাও একদিন এই দায়িত্ব গ্রহণ করবে । কারন শাস্তি কি হবে তা সবার জানা । যারা মেইন হোতা, তাদের সাথে উপরের লিংক থাকে । লিংক এতই শক্তিশালী যে আপনাকে জেলের ভ্রমনটা আনন্দঘন করবে । তাই একেবারে শুরু থেকে ব্যবস্থা করতে হবে । আজ থেকে । শাস্তি একটাই , ফাঁসি । কয়েকদিনের জেল দিয়ে কি জাতিকে এই ভাইরাসের সংক্রমনের হাত থেকে বাঁচানো সম্ভব নয় । ভাইরাসকে নির্মুল করতে হবে । কিন্তু আমরা এখন, এমন এক জায়গায় উপস্থিত, যখন আমরা কয়েকটা টাকার জন্য প্রশ্নপত্র তুলে দিচ্ছি , সেটা কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক বা অন্যান্য চাকরি পরীক্ষা হোক, সবক্ষেত্রে কাহিনীটা একই । ক্যানসার হলে অংগটিকে কেটে ফেলাই উত্তম , নচেৎ তা পুরো দেহকে সংক্রমিত করতে পারে । তাই আমার মনে হয় প্রশ্নপত্র ফাঁসকারীদের জেল-জরিমানা নয়, এদের ফাঁসি দেয়া উচিত । আমরা মানুষ হতে চাই । রোগমুক্ত মানুষ ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



