"রিটায়ারমেন্ট" এর পর গ্রামে ফিরে যাবার ইচ্ছে ছিলনা আর অলম সাহেবের, বাজার দর এর চাইতে অনেকটা স্বস্তায় পাওয়াতে জায়গাটা কেনা হল বেশ তাড়াহুড়ো করেই, মূল শহরের কাছেই, খালপাড় নামক জায়গটায় বাড়ী করতে গিয়ে যখন মাপ দেয়া হল তখন দেখা গেল পাশের খালটাও জায়গাতে ঢুকে যাচ্ছে।
হেন কোন গালমন্দ বাদ রাখেনি প্রাক্তন মালিক হাকিম সওদাগরকে, তবে তা মনে মনে। হাকিম সওদাগর প্রভাবশালী লোক, বেশী চেচামেচি করলে পুরো জায়গাটাই আবার দখল নিয়ে নেবে।
আলম সাহেবের চাকরী জীবনের পায় পায় হিসেব করে জমানো টাকা দিয়ে এই জমি কেনা। গ্রামে অঢেল জায়গা সম্পত্তি আছে কিন্ত শহরে অভ্যস্ত হয়ে যাওয়া এই জীবনে শেষ বযেসে গ্রামে ফিরে যাবার ইচ্ছে ছিলনা তার।
মাপে আলম সাহেবকে ঠকানো হয়েছে ব্যাপারটা তিনি আর মেনে নিতে পারেননি, প্রতিদিন ভোরে উঠে খালে নেমে পড়ত আর খাল থেকে কাদা তুলে ছুুড়ে মারতো পারে, জায়গার মোহে এতটাই অন্ধ হযে গিয়েছিল যে, খালের জায়গাতে পানি থাক আর মাটি থাক সেটা যে খাস জায়গা সেই বোধটা আর হয়ে উঠেনি। অবশেষে জায়গার চিন্তাই যখন জীবনটাই গত হল তখন সাড়ে তিন হাত জায়গা হলনা কোথাও, আবার সেই গ্রামে ফেরা।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



