প্রতিদিনই ভাবে খোকা এমন যদি হয়
কাল থেকে বদলে যাবে আগের মতো নয়।
খেলাধুলা ভাল লাগেনা মন চায় পড়তে
ঝগড়াঝাটি চলবেনা নিষেধ আছে করতে,
খুব ভোরে আযান আর পাখির ডাকে জাগতে
মন চায় নিয়ম মেনে অনিয়মটা রুখতে।
আসি আসি করে আর সেই দিন আসেনা
দুষ্টুমিটা বেড়ে চলে কোন মতে কমেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



