
অবিরাম বৃষ্টি টুপটুপ ঝমঝাম
চলছেনা রিকশা কিংবা টমটম
হাটুজল ছাড়িয়ে কোমরের নিশানা
নিচতলা ডুবে আছে দুই তলা ঠিকানা।
যাব কি যাবনা স্কুল কলেজে
অপিসে যেতে হবে পেটের গরজে
হাতে নিয়ে এক্সট্রা জামা আর ছাতাটা
শরীরটা ভেসে যাক; ঠিক থাক মাথাটা।
সব দোষ নন্দ ঘোষ নগর পিতার
ভোট কেন দিয়েছিলাম ভাবছি তিনবার
রাখছিনা খবরটা নালা আর নর্দমা
বেদখলে হয়ে গেছে বিল্ডিং কারখানা।
নগর মেয়র মঞ্জুর নাম তার
চুপচাপ বসে আছে কাজকাম নাই আর
আসুন তায় উপায় নাই নিজের বুদ্ধিতে
নৌকাটা ভাসিয়ে দিন যাওযা আসার রাস্তাতে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




