রমজানে ভুরিভোজ চলে আরো বেশী
চনা মুড়ির সাথে পেটে চলে যায় খাশি
মার্কেটে জমে যায় বেড়ে যায় দাম
পার্লারে ঘষে মেজে বদলানো চাই চাম।
কি হবে ঘুম নেই চুলের কার্টিং
মাসটা পেরুলেই শুরু আবার ডেটিং
রমজানে থেমে নেই হিন্দি সিরিয়াল
নায়িকার পরকিয়া ঘটনা বেশামাল।
রমজানে রাখা চাই মাথায় টুপি
খাবার দোকান চলে ফেলে রেখে ঝাপি
লেনা দেনা অনিয়ম ঘুষের কারবার
রমজানে ঠিকই চলে কমেনাতো আর।
এভাবেই চলে যায় সিয়ামের মাস
গরু যেমন রোজই খাই কচিকাচা ঘাস
তেমনই আমাদের তাকওয়ার হাল
রমজানের ছড়াটা তাই একটু ঝাল।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




