
কেউ বলে মামলা কর কেউ বলে হামলা
কেউ বলে ধৈর্য ধর মেজাজটারে সামলা।
কেউ বলে কচু গাছে কেউ বলে ধ্যুর না
কেউ বলে দূরে যা সামনে থেকে সর না।
কেউ বলে ঘোল ঢাল গোটা দুই গামলা
কেউ বলে নিশ্চয় আছে কোথাও ঘাপলা।
কেউ বলে চুপ কেন কিছু একটা বলনা
কেউ বলে মরা সাপ ফোঁসফাঁস আর না।
কেউ বলে রাস্তা মাপ নিজ ঘর সামলা
দেখা যাবে কি করে সামলাবে কমলা।
আমি বলি ঢের হল আর না আর না
হার-জিত যা’ই থাক বন্ধু সবাই পর না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




