somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি তাজ্জব!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা আচমকা খবর হল আমি বুঝতে পারছিনা কি হল, গল্প কবিতা ডট কম এ মাঝের মধ্যে লিখা দিই, তবে সেখানে লিখার মান এত্ত ভাল যে আমি শুধু দেবার জন্য দিই, অনেক অবহেলা করেই দিই, কারন আমি নিয়ম করে লিখিনা, ব্যাকরন মেনে চলিনা, অনেক কমেন্ট এর উত্তর পর্যন্ত দিইনা, অনেকদিন সাইটে যাওয়াও হয়না, তবুও আজ ভাবলাম ছুটিতে যাবার আগে একটু ঘুরে আসি, অবাক হলাম এটা কি দেখলাম, আমি ২য় স্থান দখল করে আছি। হায় হায় এটা কি হল, আমি নিজেই জানিনা এটাও কি সম্ভব!!! আমি নিশ্চিত এটা আজ পর্যন্ত এটাই আমার প্রথম প্রাপ্তি। শুকরিয়া আল্লাহকে, আর ধন্যবাদ ......................

সামুর বেলায়ও আমার অবহেলা কাজ করে তার জন্য অপরাধ বোধে ভুগি, সেটা হল আমি ব্লগ তেমন পড়িনা, শুধু পোষ্ট করি, পড়িনা তার কারন হল আমার সময় কম কিন্তু এটা অজুহাত নয়, অজুহাত হল আমি গভীর কিছু ধারন করতে পারিনা, আমার ব্রেইন বা মগজ কাজ করেনা, একটু গভীর চিন্তা করলেই আমি খেয় হারিয়ে ফেলি আর তখন আমার সব কাজ কর্ম উলোট পালট হয়ে যায়, অপিসে মারাত্মক সব ভুল করি, তাই আমি সিরিয়াস লিখা পড়া বা লিখতে পারিনা, ঠুনকো সব লিখার চেষ্টা করি। সিরিয়াস সবকিছুর প্রতি আমার ভয় কাজ করে, কোন কিছু যদি মনে হয় আমাকে নিয়ত করতে হবে আমি সাথে সাথে ব্যাপারটা ক্লোজড করে দিই, যার কারনে আমি ভয়ে আমার একটা ফেইসবুক আইডি ওপেন করিনা কারন সেখানে সবাই সিরিয়াস লেখক বা পাঠকরা আছেন।

আমার অন্ধ চলার পথ

সেদিন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম
তোমার একটি মাত্র না বোধক শব্দে
অস্তিত্ব বিপন্ন হয়েছিল আমার
আমি আজও দেখতে পায়না সেই থেকে
আমি আকাশ দেখিনা, আমি দেখিনা নিজেকে
আমি আর খুঁজিনা তোমাকে কিংবা বালিশের নিচে
চেপে থাকা মোবাইলটাতে খুঁজিনা কোন মিস্ড কল
আমার শরীর কেঁপেছিল খুব সেদিন
আর আমি কেঁদেছিলাম কাপুরুষ এর মতো
তোমার ওসব জানার কথা নয়, তুমি জানবেনা কোনদিন
জন্মদিনে তোমার যখন কেক কাটার আয়োজন চলছিল
আমি বৃষ্টিতে ভিজেছিলাম একা একা
আর আমি একা হতে হতে হতে ...
একটা ধুসর জগত বানিয়ে নিয়েছি নিজের মতো করে
সেইদিন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম
আজও আমি অন্ধকারে পথ চলি
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!

লিখেছেন জুয়েল তাজিম, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪

একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

×