
তোমার নতুন হ্যায়ার কাট আর চোখে সানগ্লাস
আমার সবই লাগে ভাল দেখতে বার মাস।
তোমার ফেন্সি জুতোর হিলে টুক টুক টুক টুক
বুকের ভেতর বাজে ভীষণ ধুক ধুক ধুক ধুক।
তোমার বাহারি মাশকারা দিচ্ছে কাকে সাড়া
আমি বুঝিনাতো কিছু এখনো সিপারা আমপারা।
তোমার হাটার ধরন ধারন সবই অন্য রকম
যেন পিচ ঢালা পথ মাখামাখি মখমলে খড়ম।
তোমার সবই লাগে ভাল থ্রিপিস এর উর্ণা
আমার ভয়ের সাথে শঙ্কা কখোনই যাবেনা।
তুমি যুগের হাওয়া নাকি স্বপ্নে আসা পরী
আমার কি'যে হল আজকাল সবকিছুতেই ধুততরি।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


