# বৃষ্টিটা আজ তোর হোক
২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টি আজ পড়ছে পড়ুক
ঠান্ডা লাগুক আজ তোর
অঝোর ধারায় ঝরছে ঝরুক
আজ তোর লাগুক ঘোর।
বৃষ্টি পড়ুক তোর গালে
তোর ঠোটে তোর চুলে
বৃষ্টি পড়ুক তোর মুখে
তোর নাকে তোর বুকে।
বৃষ্টি পড়ুক তোর ছাদে
তোর জামায় তোর কাঁধে
বৃষ্টির জল তোর মনে
যাওয়া আসা হোক অবাধে।
বৃষ্টি পড়ুক কার্ণিশে তোর
একটা কাক ভিজছে ভিজুক
পাশের বাড়ির টিনের ছাদে
ঝম ঝমিয়ে বৃষ্টি পড়ুক।
বৃষ্টি পড়ুক তোর পাড়ায়
তোর রাস্তায় বৃষ্টি পড়ুক
এক দিন বৃষ্টিতে বিকেলে
অঞ্জন দত্ত বাজতে থাকুক।
বৃষ্টি পড়ুক আজকে কেবল
পড়ুক বৃষ্টি তোর জন্যে
আমি খুশি একটা ছড়া
লিখলে কেবল আজ ধন্যে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭

এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন
অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন