# তোকে নিয়ে কান্ড হাজার
২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোকে নিয়ে গল্প হোক
হোক কবিতা কিংবা ছড়া
কানা-ঘুষা অল্প হোক
উষ্ণ হোক একটু পাড়া।
তোকে নিয়ে স্বপ্ন হোক
হোক গানের চারটা লাইন
তোকে ঘিরে জট বাঁধুক
ছোকরা বলুক খুব ফাইন।
তোকে নিয়ে ঝগড়া হোক
বাগড়া দিক চা দোকানি
তোকে নিয়ে বিজ্ঞাপন হোক
গরম মসল্লা হোক রাঁধুনি।
তোকে নিয়ে নাটক হোক
সিনেমা হোক তোকে নিয়ে
তোকে নিয়ে প্রথম পাতায়
পত্রিকা লিখুক ইনিয়ে বিনিয়ে।
তোকে নিয়ে যুদ্ধ হোক
শীতল কিংবা খুব ধামাকা
তোর জন্য হিংসেই পুড়ুক
কুৎসা রটিয়ে দিক সুলেখা।
তোকে নিয়ে সংসার হোক
দু'দিন পরে ভাঙ্গুক আবার
তোর মোহে ধর্ণা দিয়ে
হাজার প্রেমের আসুক অফার।
তোকে নিয়ে বাণিজ্য হোক
তোর ছবি আটার প্যাকেটে
তোকে নিয়ে পরি-স্থিতি
একটু নাহয় হোক ঘোলাটে।
তোকে নিয়ে ঘাটুক সবাই
চাটুক সবাই নিজের গাল
তবুও তুই আমার কাছে
পদ্য লিখার ছন্দ তাল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন