আমার সীমাবদ্ধতা আছে
আমি চাইলেই লাল গোলাপটা তোমার খোঁপায় গুজে দিতে পারিনা।
আমার বাবা ফুটবল কিনে দেবে বলে সাথে করে বাজারে নিয়ে গিয়েছিল আমাকে
ভুলে যাবার ছলে আর কিনে দেয়া হয়নি
আমিও বুঝে গেছি বলটা আর কেনা হবেনা কোন দিন।
তুমি চাইলেই আমাকে নিয়ে বল খেলতে পারোনা
পোড় খাওয়া জীবন আমার পুড়তে পুড়তে খাঁটি
সেই ফুলের টাকাটা আমার অবসরপ্রাপ্ত বাবার হাতে গুজে দিলে
বাবা হয়তো জসিমকেই দিয়ে দেবে, সে মাদ্রাসায় পড়েনা বাবা জানে
মিথ্যে কথা বলে হাত খরচ নিয়ে যায়, আমরা যতই বলাবলি করি
বাবা জসিম এর কথাই বিশ্বাস করবে। জসিমই সত্য ছিল, লিখাপড়া খুব একটা না করলেও নিজের পায়ে দাঁড়িয়ে গেছে সে, ফল নিয়ে বাবাকে দেখতে আসে।
একটা গোলাপ এর মূল্য তোমার কাছে খনিক আনন্দ আর বাবার কাছে হয়তো কিছুই না, তবুও আমি সেখানেই পরকালের পথ খুঁজি।
০৫.০৪.২০১৫/১০.৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




