
চির-চেনা শহর আমার সবুজে শ্যামলে
কেমন করে বদলে যায় একটু বৃষ্টি হলে।
হাটু জল ছাড়িয়ে গেছে বুকে জমে পানি
নগর গড়ার নামে কেন বন্যা ডেকে আনি।
যে যেখানে ইচ্ছে মতন করছে দালানকোঠা
ড্রেনেজ এর জায়গাটুকুন লুটে খাচ্ছে গোটা।
কোথায় গেলো নেতারা সব ভাসছে আামার শহর
ভোটের সময় আসলে কেবল উন্নয়নের বহর।
আসুক এবার ভোট চাই হাতে নিলাম ঝাটা
পায়ে নিলাম পুরোনো সেই লং লাষ্টিং বাটা।

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




