-এই শুনতে পাচ্ছো?
-হুম, তখনো আমি তন্দ্রায় আচ্ছন্ন। বললাম পাশের বাসায় কাঠ মিস্ত্রি কাজ করছে, তুমি ঘুমাও
-আরে ধ্যুর, এতো রাতে কাঠ মিস্ত্রি কোথা থেকে আসবে, আমাদের ছাদে নাচানাচি চলছে, সেদিন সোলায়মানের বউ আমাকে বলেছিল, আমাদের এই কোনটাতে খুব অন্ধকার থাকে, রাতে কি জানি কি দেখেছে সে। আমিতো শুনে পাত্তা দেইনি এখন দেখছি সত্যি বলেছে।
শংকা আর আশংকা নিয়ে সেই রাত পার হলো।
পরের দিন সকালে ছাদের দরজটায় হুক লাগানো হলো, বাতাস বেচারা পাশ কাটিয়ে চলে যায় আজকাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


